শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় এনআইডি পাবেন ১৬ বছর বয়সীরাও

এনআইডি পাবেন ১৬ বছর বয়সীরাও

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করতে পারবেন ১৬ বছর বা তদূর্ধ্ব বয়সীরা এবং তারা এনআইডি পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ৯ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাদের বয়স ১৬ বছর হয়েছে তারা এনআইডির জন্য নিবন্ধন করতে পারবেন। এতে আমরা অগ্রিম কিছু তথ্য রাখতে পারব। অনেকগুলো কাজে এনআইডি লাগে।’

তিনি বলেন, ‘যে সমস্ত শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে যান বা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যান, চিকিৎসাসহ এ সব ব্যাপারে অনেক কিছুতেই এনআইডি প্রাসঙ্গিক হয়ে পড়ে। ফলে ওই জায়গাটাতে দেখা যায় যে তার অসম্পূর্ণতার কারণে তাদের অসুবিধা হচ্ছে।

এনআইডি হারিয়ে গেলে জিডি করা লাগবে না জানিয়ে ইসি সচিব আরও বলেন, ‘একটা জিনিস আমাদের সবার জানার দরকার। তা হলো- এনআইডি কার্ড হারিয়ে গেলে জিডি বা জেনারেল ডায়রি করার একটা প্রভিশন ছিল। ওটাকে আমরা বলেছি, জিডি লাগবে না।’

এর কারণ হিসেবে তিনি বলেন, ‘মানুষের অসুবিধা হয়। সময় ও সুযোগের স্বল্পতা আছে। তার থেকে বরং জিডি ছাড়াই দ্বিতীয় এনআইডি কার্ড পাওয়ার সুযোগ আছে।



খুঁজুন