মোঃ মুজাহিদ সরকার কিশোরগঞ্জঃ
মহেশ চন্দ্র গোপ্ত'র প্রপৌত্র ব্যারিস্টার কমরেড ভূপেশ চন্দ্র গুপ্ত'র ভাইপো, প্রগতিশীল চিন্তা চেতনার ধারক বাহক, বিশিষ্ট সাংস্কৃতিক ও ক্রিড়া সংগঠক শেখর চন্দ্র গুপ্ত চলে গেলেন না ফেরার দেশে।
কলকাতায় তার পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২ জুলাই (শনিবার) তিনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইটনার ঐতিহ্যবাহী গুপ্ত পরিবারে জন্মগ্রহণ করেন শেখর চন্দ্র গুপ্ত, তিনি জ্ঞানেশ চন্দ্র গুপ্ত (ডাঃ কাচু গুপ্ত'র) দ্বিতীয় পুত্র। ইটনায় তার বাল্যবন্ধুদের সাথে কথা বলে জানা যায়, শেখর চন্দ্র গুপ্ত জন্মলগ্ন থেকেই প্রাচুর্যের মধ্যে বেড়ে উঠলেও তিনি অত্যন্ত সাদামাটা জীবনযাপনেই অভ্যস্ত ছিলেন। তিনি পরিবারের সাথে ভারতে গমন করার আগে ইটনায় জনহিতৈষীমূলক কাজে সর্বক্ষণ নিজেকে বিলিয়ে দিতেন, ইটনাতে সাংস্কৃতিক ও বিভিন্ন খেলাধুলায় নিজেকে সম্পৃক্ত রাখতেন এবং পৃষ্ঠপোষকতা করতেন। তার জন্মলগ্ন থেকে শিশু কৈশোর এবং যুবক বয়সের একটা সময় ইটনাতে কেটেছে, তিনি ইটনা মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনের একজন মেধাবী ছাত্র ছিলেন।পরবর্তীতে ভারতে চলে গেলেও তার জন্মভূমি ইটনা'র বাল্যবন্ধুদের খোঁজ খবর রাখতে নিয়মিত পত্র দিতেন।
তিনি ভারতের কমিউনিস্ট আন্দোলনে সক্রিয় না থাকলেও তার কাকা কমরেড ভূপেশ চন্দ্র গুপ্ত'র পদাঙ্ক অনুসরণ করতেন এবং প্রগতিশীল চিন্তা চেতনা নিজের মধ্যে লালন করতেন, তবে তিনি পশ্চিমবঙ্গেও সাংস্কৃতিক ও ক্রিড়াঙ্গনে সংগঠক পৃষ্ঠপোষক হিসাবে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পেরেছিলেন বলে জানান তার পরিবারের সদস্যরা।
এদিকে শেখর চন্দ্র গুপ্ত'র মৃত্যুতে ময়মনসিংহ উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সংসদ এক শোক প্রস্তাব গ্রহণ করেন। ইটনা মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনে এর প্রধান শিক্ষক মোহাম্মদ আবু বককর ছিদ্দিক, শেখর চন্দ্র গুপ্ত'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, তিনি বলেন, ইটনার গুপ্ত পরিবারের প্রতিষ্ঠিত ইটনা মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনের সকল শিক্ষক শিক্ষার্থী ও এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি তার পরলোকগত আত্মার চিরশান্তি কামনা করি, তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি সমবেদনা জানাচ্ছি।
কমরেড ভূপেশ চন্দ্র গুপ্ত স্মৃতি সংসদ ইটনা কিশোরগঞ্জ এর সভাপতি জহিরুল আলম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম হাবিব শেখর চন্দ্র গুপ্ত'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার শোকাগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
না ফেরার দেশে চলে গেলেন শেখর চন্দ্র গুপ্ত
না ফেরার দেশে চলে গেলেন শেখর চন্দ্র গুপ্ত
মোঃ মুজাহিদ সরকার কিশোরগঞ্জঃমহেশ চন্দ্র গোপ্ত'র প্রপৌত্র ব্যারিস্টার কমরেড ভূপেশ চন্দ্র গুপ্ত'র ভাইপো, প্রগতিশীল চিন্তা চেতনার ধারক বাহক, বিশিষ্ট সাংস্কৃতিক ও ক্রিড়া সংগঠক শেখর চন্দ্র গুপ্ত চলে গেলেন না ফেরার দেশে। কলকাতায় তার পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২ জুলাই (শনিবার) তিনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইটনার ঐতিহ্যবাহী গুপ্ত পরিবারে জন্মগ্রহণ করেন শেখর চন্দ্র গুপ্ত, তিনি জ্ঞানেশ চন্দ্র গুপ্ত (ডাঃ কাচু গুপ্ত'র) দ্বিতীয় পুত্র। ইটনায় তার বাল্যবন্ধুদের সাথে কথা বলে জানা যায়, শেখর চন্দ্র গুপ্ত জন্মলগ্ন থেকেই প্রাচুর্যের মধ্যে বেড়ে উঠলেও তিনি অত্যন্ত সাদামাটা জীবনযাপনেই অভ্যস্ত ছিলেন। তিনি পরিবারের সাথে ভারতে গমন করার আগে ইটনায় জনহিতৈষীমূলক কাজে সর্বক্ষণ নিজেকে বিলিয়ে দিতেন,
ইটনাতে সাংস্কৃতিক ও বিভিন্ন খেলাধুলায় নিজেকে সম্পৃক্ত রাখতেন এবং পৃষ্ঠপোষকতা করতেন। তার জন্মলগ্ন থেকে শিশু কৈশোর এবং যুবক বয়সের একটা সময় ইটনাতে কেটেছে, তিনি ইটনা মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনের একজন মেধাবী ছাত্র ছিলেন।পরবর্তীতে ভারতে চলে গেলেও তার জন্মভূমি ইটনা'র বাল্যবন্ধুদের খোঁজ খবর রাখতে নিয়মিত পত্র দিতেন। তিনি ভারতের কমিউনিস্ট আন্দোলনে সক্রিয় না থাকলেও তার কাকা কমরেড ভূপেশ চন্দ্র গুপ্ত'র পদাঙ্ক অনুসরণ করতেন এবং প্রগতিশীল চিন্তা চেতনা নিজের মধ্যে লালন করতেন, তবে তিনি পশ্চিমবঙ্গেও সাংস্কৃতিক ও ক্রিড়াঙ্গনে সংগঠক পৃষ্ঠপোষক হিসাবে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পেরেছিলেন বলে জানান তার পরিবারের সদস্যরা। এদিকে শেখর চন্দ্র গুপ্ত'র মৃত্যুতে ময়মনসিংহ উদীচী শিল্পী গোষ্ঠী
জেলা সংসদ এক শোক প্রস্তাব গ্রহণ করেন। ইটনা মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনে এর প্রধান শিক্ষক মোহাম্মদ আবু বককর ছিদ্দিক, শেখর চন্দ্র গুপ্ত'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, তিনি বলেন, ইটনার গুপ্ত পরিবারের প্রতিষ্ঠিত ইটনা মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনের সকল শিক্ষক শিক্ষার্থী ও এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি তার পরলোকগত আত্মার চিরশান্তি কামনা করি, তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি সমবেদনা জানাচ্ছি। কমরেড ভূপেশ চন্দ্র গুপ্ত স্মৃতি সংসদ ইটনা কিশোরগঞ্জ এর সভাপতি জহিরুল আলম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম হাবিব শেখর চন্দ্র গুপ্ত'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার শোকাগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত