শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা ফিক্সিংয়ের দায়ে বিপিএল থেকে ছিটকে গেলো ৯ ক্রিকেটার

ফিক্সিংয়ের দায়ে বিপিএল থেকে ছিটকে গেলো ৯ ক্রিকেটার

দীর্ঘদিনে ধরে চলা তদন্ত শেষে বিসিবি এবার অ্যাকশনে। গেল বিপিএলে ফিক্সিংয়ের সাথে অভিযুক্ত থাকা ৯ ক্রিকেটারকে আসন্ন বিপিএলের নিলাম তালিকা থেকে বাদ দিয়েছে বিসিবি। দুর্নীতি দমন পরামর্শক অ‍্যালেক্স মার্শালের পরামর্শেই এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তালিকায় থাকা ৯ ক্রিকেটারের মধ্যে আছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলামের মতো জাতীয় দলে খেলা ক্রিকেটাররা। এছাড়া ঘরোয়া লিগে নিয়মিত খেলা আলাউদ্দিন বাবু, নিহাদুজ্জামান, সানজামুল ইসলাম, মিজানুর রহমান সহ মোট ৯ জন ক্রিকেটার ফিক্সিংয়ে অভিযুক্ত হওয়ায় বাদ পড়েছেন বিপিএলের নিলাম থেকে। এর আগে দীর্ঘ তদন্ত শেষে বিসিবিকে প্রায় ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছিল তদন্ত কমিটি। সেই প্রতিবেদনের ভিত্তিতেই বিসিবির এমন সিদ্ধান্ত। 

বিপিএলের এবারের আসরে কারা দলের সঙ্গে কর্মকর্তা হিসেবে থাকবেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে কাল রাতে সেই তালিকাও চেয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিদের প্রতি বিসিবির পরামর্শ ফিক্সিংয়ে সন্দেহভাজন কাউকে যেন দলে না রাখা হয়। সে রকম কেউ থাকলে তাঁকে বিপিএলের অ্যাক্রিডেশন কার্ড না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

গত বছর বিপিএলের পর ফিক্সিং তদন্তে তিন সদস্যের স্বাধীন কমিটি করেছিল বিসিবি। তাঁদের দেওয়া ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে এবারের বিপিএল থেকে কিছু খেলোয়াড় ও কর্মকর্তাদেরও দূরে রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে অধিকতর তদন্তের দায়িত্ব দেওয়া হয় বিসিবির দুর্নীতি দমন বিভাগের পরামর্শক অ্যালেক্স মার্শালকে।

আগামীকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হবে বিপিএলের এবারের আসরের নিলাম। ২৪ ডিসেম্বর মিরপুরে হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, ২৬ ডিসেম্বর বিপিএলের প্রথম ম্যাচ হওয়ার কথা রয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

খুঁজুন