লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি :
ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরায়েলের নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে রাঙ্গামাটির লংগদু উপজেলা ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ অক্টোবর (মঙ্গলবার) সকার ৯ ঘটিকায রাঙ্গামাটির লংগদু উপজেলা জাতীয় ইমাম সমিতির আয়োজনে ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর ইসরায়েলের নির্মম গণহত্যা প্রতিবাদে উপজেলার বিভিন্ন এলাকা হতে উপজেলার প্রাণকেন্দ্র বাইট্টাপাড়া বাজারে খন্ড খন্ড মিছিল নিয়ে জমায়েত হয। বাইট্টাপাড়া বাজার থেকে বিক্ষোভ মিছিল সহকারে লংগদু উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। লংগদু উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মতিন এর সঞ্চালনায এবং ইমাম সমিতির সভাপতি মাওলানা সোহেল আহমদ এর সবাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সেে সুপার হাফেজ মাওলানা ফোরকান আহম্মদ, মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরদৌস আলম, পশ্চিমা সোনাই মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ জহিরুল ইসলাম, লংগদু উপজেলা পরিষদের সাবে ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ নাছির উদ্দীন, সাবেক উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ আমিনুর রশিদসহ প্রমুখ্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিশ্বের কোথাও মুসলিমরা অত্যাচারিত হলে আমাদের উচিত তাঁদের পাশে দাঁড়ানো। নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে আজকের এই বিক্ষোভ। দশকের পর দশক ধরে মানবতাবিরোধী ও মানবাধিকার লঙ্ঘনকারী রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনিদের ওপর নির্মম নিপীড়নের স্টিম রোলার চালিয়ে আসছে। চলমান এ সহিংসতা অমানবিক নির্যাতন ও হামলার জন্য ইসরাইল দায়ী। অবিলম্বে এ আগ্রাসী হামলা বন্ধ করতে হবে। সেই সাথে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। বক্তারা, ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের রাষ্ট্র প্রধানদের দ্রুত এক হওয়ার জন্য আহবান জানান।
শেষে ফিলিস্তিনের নির্যাতিত নিরীহ মুসলিমসহ বিশ্ব মুসলমানদের কল্যাণ ও শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলায় প্রতিবাদে লংগদুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলায় প্রতিবাদে লংগদুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি :ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরায়েলের নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে রাঙ্গামাটির লংগদু উপজেলা ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ অক্টোবর (মঙ্গলবার) সকার ৯ ঘটিকায রাঙ্গামাটির লংগদু উপজেলা জাতীয় ইমাম সমিতির আয়োজনে ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর ইসরায়েলের নির্মম গণহত্যা প্রতিবাদে উপজেলার বিভিন্ন এলাকা হতে উপজেলার প্রাণকেন্দ্র বাইট্টাপাড়া বাজারে খন্ড খন্ড মিছিল নিয়ে জমায়েত হয। বাইট্টাপাড়া বাজার থেকে বিক্ষোভ মিছিল সহকারে লংগদু উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। লংগদু উপজেলা ইমাম
সমিতির সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মতিন এর সঞ্চালনায এবং ইমাম সমিতির সভাপতি মাওলানা সোহেল আহমদ এর সবাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সেে সুপার হাফেজ মাওলানা ফোরকান আহম্মদ, মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরদৌস আলম, পশ্চিমা সোনাই মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ জহিরুল ইসলাম, লংগদু উপজেলা পরিষদের সাবে ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ নাছির উদ্দীন, সাবেক উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ আমিনুর রশিদসহ প্রমুখ্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিশ্বের কোথাও মুসলিমরা অত্যাচারিত হলে আমাদের উচিত তাঁদের পাশে দাঁড়ানো।
নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে আজকের এই বিক্ষোভ। দশকের পর দশক ধরে মানবতাবিরোধী ও মানবাধিকার লঙ্ঘনকারী রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনিদের ওপর নির্মম নিপীড়নের স্টিম রোলার চালিয়ে আসছে। চলমান এ সহিংসতা অমানবিক নির্যাতন ও হামলার জন্য ইসরাইল দায়ী। অবিলম্বে এ আগ্রাসী হামলা বন্ধ করতে হবে। সেই সাথে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। বক্তারা, ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের রাষ্ট্র প্রধানদের দ্রুত এক হওয়ার জন্য আহবান জানান।শেষে ফিলিস্তিনের নির্যাতিত নিরীহ মুসলিমসহ বিশ্ব মুসলমানদের কল্যাণ ও শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত