ইসরায়েলের সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছেন, ফিলিস্তিনি বন্দিদের পর্যাপ্ত খাবার দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। তাদের পুষ্টি নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে বলেও জানিয়েছেন।
তিন বিচারপতির বেঞ্চ বলেছে, বন্দিদের জন্য মৌলিকভাবে বেঁচে থাকার মতো পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করতে সরকার আইনত বাধ্য। ইসরায়েলি কারাগারে বহু বছর ধরে সন্ত্রাসবাদের অভিযোগে হাজার হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আরো কয়েক হাজার ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।
এদিকে যুদ্ধবিরতির আলোচনা স্থগিত থাকলেও রবিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে উদ্দেশ্য করে শেষ সতর্কবার্তা জারি করেছেন। তিনি গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি মেনে নিতে হামাসকে আহ্বান জানিয়েছেন।
ট্রুথ সোশ্যালের একটি পোস্টে তিনি বলেছিলেন, ইসরায়েল তার শর্ত মেনে নিয়েছে এবং হামাসেরও সেগুলো মেনে নেওয়ার সময় এসেছে। ট্রাম্প আরো লিখেছেন, এটি আমার শেষ সতর্কবার্তা।
হামাসও এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়েছে এবং বলেছে, যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে অবিলম্বে আলোচনার টেবিলে বসতে প্রস্তুত।
ট্রাম্প সাংবাদিকদের আরো বলেন, খুব শীঘ্রই গাজা নিয়ে একটি চুক্তি হবে এবং আমি মনে করি, জীবিত বা মৃত সকল জিম্মিকে ফিরিয়ে দেওয়া হবে।
গাজায় এখনও ৪৮ জন জিম্মির মধ্যে ২০ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে।
ফিলিস্তিনি বন্দিদের পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে না
ফিলিস্তিনি বন্দিদের পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে না
ইসরায়েলের সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছেন, ফিলিস্তিনি বন্দিদের পর্যাপ্ত খাবার দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। তাদের পুষ্টি নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে বলেও জানিয়েছেন।তিন বিচারপতির বেঞ্চ বলেছে, বন্দিদের জন্য মৌলিকভাবে বেঁচে থাকার মতো পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করতে সরকার আইনত বাধ্য। ইসরায়েলি কারাগারে বহু বছর ধরে সন্ত্রাসবাদের অভিযোগে হাজার হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছে।২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু
হওয়ার পর থেকে আরো কয়েক হাজার ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।এদিকে যুদ্ধবিরতির আলোচনা স্থগিত থাকলেও রবিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে উদ্দেশ্য করে শেষ সতর্কবার্তা জারি করেছেন। তিনি গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি মেনে নিতে হামাসকে আহ্বান জানিয়েছেন।ট্রুথ সোশ্যালের একটি পোস্টে তিনি বলেছিলেন, ইসরায়েল তার শর্ত মেনে নিয়েছে এবং হামাসেরও সেগুলো মেনে নেওয়ার সময় এসেছে।
ট্রাম্প আরো লিখেছেন, এটি আমার শেষ সতর্কবার্তা।হামাসও এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়েছে এবং বলেছে, যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে অবিলম্বে আলোচনার টেবিলে বসতে প্রস্তুত।ট্রাম্প সাংবাদিকদের আরো বলেন, খুব শীঘ্রই গাজা নিয়ে একটি চুক্তি হবে এবং আমি মনে করি, জীবিত বা মৃত সকল জিম্মিকে ফিরিয়ে দেওয়া হবে।গাজায় এখনও ৪৮ জন জিম্মির মধ্যে ২০ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত