পাটুরিয়া ও আরিচা ফেরি এবং লঞ্চ
ঘাট এলাকায় শুক্রবার সকাল থেকে কর্মস্থলে ঢাকায় ফেরা মানুষের ঢল নামে। লঞ্চ ও
ফেরিতে গাদাগাদি করে পদ্মা-যমুনা নদী পাড়ি দিয়ে পাটুরিয়া ঘাটে আসছেন তারা। অনেকেরই
ঈদের ছুটি শেষ। আগামীকাল থেকে অফিস করতে হবে। অনেক গার্মেন্ট আগামীকাল খোলার কারণে
যাত্রীরা আগেভাগেই বাড়ি থেকে পরিবার-পরিজন নিয়ে ঢাকায় ফিরতে শুরু করছেন।
শুক্রবার পাটুরিয়া ও
আরিচা ঘাট এলাকা সরেজমিন ঘুরে দেখা যায়, কর্মজীবী মানুষ রাজধানীর কর্মস্থলে ফিরতে
লঞ্চ ও ফেরিতে গাদাগাদি করে উঠেছেন। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার এসব
মানুষ নদী পাড়ি দিয়ে পাটুরিয়া ও আরিচা ঘাটে আসছেন। অতিরিক্ত যাত্রী চাপের কারণে এক
শ্রেণির দুর্নীতিবাজ বাস মালিক ও শ্রমিকরা যাত্রীদের কাছে স্বাভাবিক সময়ের চেয়ে
অতিরিক্ত ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ করছেন তারা।
স্বাভাবিক সময়ে সেলফি,
নীলাচল, হিমাচল, যাত্রীসেবা বাসের ভাড়া পাটুরিয়া থেকে নবীনগর পর্যন্ত ১২০ টাকা।
এখন নেওয়া হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা। পাটুরিয়া থেকে গাবতলীর ভাড়া স্বাভাবিক সময়ে
নেওয়া হয় ১৮০ টাকা। এখন যাত্রীদের কাছে থেকে নেওয়া হচ্ছে ৩০০ টাকা করে। কেউ অতিরিক্ত
ভাড়া নেওয়ার ব্যাপারে প্রতিবাদ করলে লাঞ্ছিত হতে হচ্ছে বাস শ্রমিকদের হাতে।
শিবালয় বাস মালিক
সমিতির সাধারণ সম্পাদক আপেল মুন্সী জানান, ১০০ টাকার বেশি জিপি নেওয়ার নিয়ম নেই।
অতিরিক্ত জিপির নামে চাঁদা নেওয়া হলে প্রশাসন ব্যবস্থা নেবেন। আরিচা অফিসের
বিআইডব্লিউটিসির ডিজিএম খালেদ নেওয়াজ জানান, গতকাল শুক্রবার সকাল থেকে ঢাকায় ফেরা
যাত্রীদের পাটুরিয়া ও আরিচা ঘাটে ঢল নেমেছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ১৫টি ও
আরিচা-কাজীরহাট-নৌ-রুটে ৫টি ফেরি দিয়ে যাত্রী, প্রাইভেট কার ও জরুরি পণ্যবাহী
ট্রাক পারাপার করা হচ্ছে।
শিবালয় থানার ওসি
আবদুর রউফ সরকার জানান, কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার
ব্যাপারে কেউ অভিযোগ করেননি। অতিরিক্ত ভাড়া নেওয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া
হবে।
ফিরতি পথে যাত্রীঢল ও বাড়তি ভাড়া আদায়
ফিরতি পথে যাত্রীঢল ও বাড়তি ভাড়া আদায়
পাটুরিয়া ও আরিচা ফেরি এবং লঞ্চ ঘাট এলাকায় শুক্রবার সকাল থেকে কর্মস্থলে ঢাকায় ফেরা মানুষের ঢল নামে। লঞ্চ ও ফেরিতে গাদাগাদি করে পদ্মা-যমুনা নদী পাড়ি দিয়ে পাটুরিয়া ঘাটে আসছেন তারা। অনেকেরই ঈদের ছুটি শেষ। আগামীকাল থেকে অফিস করতে হবে। অনেক গার্মেন্ট আগামীকাল খোলার কারণে যাত্রীরা আগেভাগেই বাড়ি থেকে পরিবার-পরিজন নিয়ে ঢাকায় ফিরতে শুরু করছেন।শুক্রবার পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকা সরেজমিন ঘুরে দেখা যায়, কর্মজীবী মানুষ রাজধানীর কর্মস্থলে ফিরতে লঞ্চ ও ফেরিতে গাদাগাদি করে উঠেছেন। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার এসব মানুষ নদী পাড়ি দিয়ে পাটুরিয়া ও
আরিচা ঘাটে আসছেন। অতিরিক্ত যাত্রী চাপের কারণে এক শ্রেণির দুর্নীতিবাজ বাস মালিক ও শ্রমিকরা যাত্রীদের কাছে স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ করছেন তারা।স্বাভাবিক সময়ে সেলফি, নীলাচল, হিমাচল, যাত্রীসেবা বাসের ভাড়া পাটুরিয়া থেকে নবীনগর পর্যন্ত ১২০ টাকা। এখন নেওয়া হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা। পাটুরিয়া থেকে গাবতলীর ভাড়া স্বাভাবিক সময়ে নেওয়া হয় ১৮০ টাকা। এখন যাত্রীদের কাছে থেকে নেওয়া হচ্ছে ৩০০ টাকা করে। কেউ অতিরিক্ত ভাড়া নেওয়ার ব্যাপারে প্রতিবাদ করলে লাঞ্ছিত হতে হচ্ছে বাস শ্রমিকদের হাতে।শিবালয় বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আপেল মুন্সী
জানান, ১০০ টাকার বেশি জিপি নেওয়ার নিয়ম নেই। অতিরিক্ত জিপির নামে চাঁদা নেওয়া হলে প্রশাসন ব্যবস্থা নেবেন। আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম খালেদ নেওয়াজ জানান, গতকাল শুক্রবার সকাল থেকে ঢাকায় ফেরা যাত্রীদের পাটুরিয়া ও আরিচা ঘাটে ঢল নেমেছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ১৫টি ও আরিচা-কাজীরহাট-নৌ-রুটে ৫টি ফেরি দিয়ে যাত্রী, প্রাইভেট কার ও জরুরি পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। শিবালয় থানার ওসি আবদুর রউফ সরকার জানান, কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার ব্যাপারে কেউ অভিযোগ করেননি। অতিরিক্ত ভাড়া নেওয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত