বুলবুল আহমেদ সোহেল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঝুট ব্যবসায়ী কামরুজ্জামান সেলিম চৌধুরী হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ আলী ও মোহাম্মদ ফয়সাল। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড. জাসমিন আহমেদ জানান, ২০১৯ সালের ৩১ মার্চ বিকেলে সেলিম চৌধুরীকে আসামিদের কাছ থেকে পাওনা দুই লাখ টাকা আনতে যায়। ওই টাকা আত্মসাৎ করতে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে হাত-পা বেঁধে আসামীর ঝুটের গুডাউনে বস্তায় ভরে মরদেহ মাটিতে পুঁতে রাখে। ঘটনার ১১ দিনের মাথায় মরদেহের গন্ধ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর খবরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চারজনকে আসামী করে হত্যা মামলা করেন। পুলিশ মামলার তদন্ত শেষে চারজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। মামলাটিতে ১১ জনের সাক্ষ্য শেষে আদালত দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সোলেমান ও আলী হোসেন নামে দুইজনকে খালাস প্রদান করেছেন।
রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী সহ নিহতের স্বজনরা। নিহতের স্ত্রী ও মামলার বাদী রেহেনা আক্তার জানান, এটি একটি পরিকল্পিত হত্যা। আসামী মোহাম্মদ আলী ও ফয়সাল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আসামীদের মৃত্যুদন্ড দেয়া হবে হবে বলে প্রত্যাশা করেছেন তারা। এ আদালতে যে রায় দিয়েছে তা তাদের প্রত্যাশিত নয়। তিনি বলেন প্রত্যাশিত রায়ের জন উচ্চ আদালতে আপিল করবেন তারা।
ফতুল্লার ব্যবসায়ী সেলিম হত্যায় ২ জনের যাবজ্জীবন
ফতুল্লার ব্যবসায়ী সেলিম হত্যায় ২ জনের যাবজ্জীবন
বুলবুল আহমেদ সোহেল নারায়ণগঞ্জঃনারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঝুট ব্যবসায়ী কামরুজ্জামান সেলিম চৌধুরী হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ আলী ও মোহাম্মদ ফয়সাল। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড. জাসমিন আহমেদ জানান, ২০১৯ সালের ৩১ মার্চ বিকেলে সেলিম চৌধুরীকে আসামিদের কাছ থেকে পাওনা দুই লাখ টাকা আনতে
যায়। ওই টাকা আত্মসাৎ করতে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে হাত-পা বেঁধে আসামীর ঝুটের গুডাউনে বস্তায় ভরে মরদেহ মাটিতে পুঁতে রাখে। ঘটনার ১১ দিনের মাথায় মরদেহের গন্ধ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর খবরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চারজনকে আসামী করে হত্যা মামলা করেন। পুলিশ মামলার তদন্ত শেষে চারজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। মামলাটিতে ১১ জনের সাক্ষ্য শেষে আদালত দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
সোলেমান ও আলী হোসেন নামে দুইজনকে খালাস প্রদান করেছেন। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী সহ নিহতের স্বজনরা। নিহতের স্ত্রী ও মামলার বাদী রেহেনা আক্তার জানান, এটি একটি পরিকল্পিত হত্যা। আসামী মোহাম্মদ আলী ও ফয়সাল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আসামীদের মৃত্যুদন্ড দেয়া হবে হবে বলে প্রত্যাশা করেছেন তারা। এ আদালতে যে রায় দিয়েছে তা তাদের প্রত্যাশিত নয়। তিনি বলেন প্রত্যাশিত রায়ের জন উচ্চ আদালতে আপিল করবেন তারা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত