নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুন নিয়ন্ত্রণে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনা ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত সাতজন।
সোমবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে শহরের চাষাঢ়ায় দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ইকবাল বাহার বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফতুল্লায় ফকির অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে যাচ্ছিল ফায়ার সার্ভিসের ওই গাড়িটি। এ সময় চাষাঢ়ায় ওই গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসসহ চারটি গাড়ির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়িচালক ও এক পথচারী নিহত হন। এ সময় আহত হয়েছেন অন্তত সাতজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। আগুনে কারখানার ভেতরে থাকা কাপড় ও মেশিনারিজ পুঁড়ে গেছে। রবিবার রাতে পৌঁনে একটায় সদর উপজেলার দক্ষিণ সস্তাপুর এলাকায় হলি ফেব্রিক্স ডাইং কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া,হাজীগঞ্জ ও ফতুল্লা তিনটি স্টেশনের ছয়টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বেলাল নামে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাইং কারখানায় বয়লারে কাপড় রঙ করার কাজ চলছিল। হঠাৎ করে বয়লারের রুম আগুনের সূত্রপাত ঘটে। এতে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় কারখানার শ্রমিক সহ স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবরপেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী অলি উল্লাহ জানান, কারখানায় সাব কন্ট্রাক্টে কাজ করা হতো। আগুনে শুধু তারই ত্রিশ লক্ষ টাকার মালামাল পু্ড়ে গেছে৷ তিনি ছাড়াও আরও আট থেকে দশ জন ব্যবসায়ীর কাপড় ছিল কারখানায়। এতে প্রায় কোটি টাকার কাপড় মেশিনারিজ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক ফখরউদ্দিন জানান, আগুনের খবর পেয়ে তিনটি স্টেশনে ছয়টি ইউনিটের দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। আগুন ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়। তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর বলা যাবে।
আগুন নেভাতে যাওয়ার পথে ২ ফায়ার সার্ভিসকর্মী নিহতgc
আগুন নেভাতে যাওয়ার পথে ২ ফায়ার সার্ভিসকর্মী নিহতgc
নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুন নিয়ন্ত্রণে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনা ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত সাতজন।সোমবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে শহরের চাষাঢ়ায় দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ইকবাল বাহার বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ফতুল্লায় ফকির অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে যাচ্ছিল ফায়ার সার্ভিসের ওই গাড়িটি। এ সময় চাষাঢ়ায় ওই গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসসহ চারটি গাড়ির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়িচালক ও এক পথচারী নিহত হন। এ সময় আহত হয়েছেন অন্তত সাতজন। আহতদের
স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। আগুনে কারখানার ভেতরে থাকা কাপড় ও মেশিনারিজ পুঁড়ে গেছে। রবিবার রাতে পৌঁনে একটায় সদর উপজেলার দক্ষিণ সস্তাপুর এলাকায় হলি ফেব্রিক্স ডাইং কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া,হাজীগঞ্জ ও ফতুল্লা তিনটি স্টেশনের ছয়টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বেলাল নামে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাইং কারখানায় বয়লারে কাপড় রঙ করার কাজ চলছিল। হঠাৎ করে বয়লারের রুম আগুনের সূত্রপাত ঘটে। এতে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় কারখানার শ্রমিক সহ স্থানীয়রা এসে আগুন
নেভানোর চেষ্টা করেন। খবরপেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে।আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী অলি উল্লাহ জানান, কারখানায় সাব কন্ট্রাক্টে কাজ করা হতো। আগুনে শুধু তারই ত্রিশ লক্ষ টাকার মালামাল পু্ড়ে গেছে৷ তিনি ছাড়াও আরও আট থেকে দশ জন ব্যবসায়ীর কাপড় ছিল কারখানায়। এতে প্রায় কোটি টাকার কাপড় মেশিনারিজ পুড়ে গেছে।ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক ফখরউদ্দিন জানান, আগুনের খবর পেয়ে তিনটি স্টেশনে ছয়টি ইউনিটের দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। আগুন ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়। তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর বলা যাবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত