মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ফতুল্লায় পিচ্চি মানিককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা

ফতুল্লায় পিচ্চি মানিককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় মানিক ওরফে পিচ্চি মানিক পিটিয়ে ও  কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। রাত সাড়ে ৯টায় চাঁনমারী মাউরাপট্টি এলাকায় এহত্যাকান্ডের ঘটনা ঘটে। সে গাবতলী টাগারপাড় এলাকার আব্দুস সামাদের ছেলে।

নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে মানিকের সাথে শরীফের পূর্বশত্রুতা ছিল। রাতে শরিফ সহ ১০/১২ মিলে  মানিকের এক বন্ধু বিচারের কথা বলে তাকে চাঁনমারী মাউরাপট্টি এলাকায় ফোন করে ডেকে আনে। এরপর মানিককে আটকে শরিফের রিক্সার গ্যারেজে নিয়ে চেয়ারে বসিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। খবরপেয়ে তার বন্ধু বাবু বাঁচাতে আসলে তাকেও পিটিয়ে আহত করে পালিয়ে যায় সন্ত্রাসী। পরে মানিককে উদ্ধার করে ৩শ' শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

ফতুল্লা থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, হত্যাকান্ডের সাথে জড়িত বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

খুঁজুন