বুলবুল আহমেদ সোহেল : নারায়ণগঞ্জের ফতুল্লায় সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান উল্টে অটোরিক্সা চালক সালাউদ্দিন নিহত হয়েছেন। এসময় শিশুসহ আহত হয়েছে চারজন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক জানান, শুক্রবার ভোরে, ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের বিসিক শিল্প নগরী এলাকায় সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান উল্টে যায়। এসময় কাভার্ড ভ্যানেরএকটি নিহত চালক বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার খেজুরিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে ও ফতুল্লার মুসলিম নগর এলাকার আলী মিয়ার ভাড়াটিয়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করে।
বরিশাল থেকে আসা স্ত্রী, শশুর, শাশুড়ী ও শ্যালকে ফতুল্লার লঞ্চঘাট থেকে নিয়ে আসার পথে মুক্তারপুর থেকে ছেড়ে আসা শাহ সিমেন্টের একটি সিমেন্ট বোঝাই কভার্ডভ্যান বিসিক শিল্পনগরী এলাকায় এসে হঠাৎ উল্টে যায়। এসময় কভার্ডভ্যানের নিচে অটোরিক্সাটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই চালক সালাউদ্দিন নিহত ও অটোরিক্সায় থাকা চারজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর কভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে যায়। জব্দ করা হয় কভার্ডভ্যান। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ফতুল্লায় কাভার্ড ভ্যান উল্টে নিহত এক, আহত চার
ফতুল্লায় কাভার্ড ভ্যান উল্টে নিহত এক, আহত চার
বুলবুল আহমেদ সোহেল : নারায়ণগঞ্জের ফতুল্লায় সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান উল্টে অটোরিক্সা চালক সালাউদ্দিন নিহত হয়েছেন। এসময় শিশুসহ আহত হয়েছে চারজন।ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক জানান, শুক্রবার ভোরে, ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের বিসিক শিল্প নগরী এলাকায় সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান উল্টে যায়। এসময় কাভার্ড ভ্যানেরএকটি নিহত চালক বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার খেজুরিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে
ও ফতুল্লার মুসলিম নগর এলাকার আলী মিয়ার ভাড়াটিয়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করে।বরিশাল থেকে আসা স্ত্রী, শশুর, শাশুড়ী ও শ্যালকে ফতুল্লার লঞ্চঘাট থেকে নিয়ে আসার পথে মুক্তারপুর থেকে ছেড়ে আসা শাহ সিমেন্টের একটি সিমেন্ট বোঝাই কভার্ডভ্যান বিসিক শিল্পনগরী এলাকায় এসে হঠাৎ উল্টে যায়। এসময় কভার্ডভ্যানের নিচে অটোরিক্সাটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই চালক সালাউদ্দিন
নিহত ও অটোরিক্সায় থাকা চারজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর কভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে যায়। জব্দ করা হয় কভার্ডভ্যান। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত