শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ফুলবাড়িতে এক, হাজার পঞ্চাশ পিচ ইয়াবা সহ ব্যবসায়ী আটক

ফুলবাড়িতে এক, হাজার পঞ্চাশ পিচ ইয়াবা সহ ব্যবসায়ী আটক

উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)সদস্যদের মাদক উদ্ধার বিশেষ অভিযানে,১,০৫০(এক, হাজার পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ-এক মাদক ব্যবসায়ী কে আটক করে।

জানাযায়,২৪ (মে) মঙ্গলবার জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে,মাদক উদ্ধার কারি একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে সকাল ০৯ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজের কুটি গ্রামের,মোঃ আব্দার আলীর বসত বাড়িতে তল্লাশি চালিয়ে,১,০৫০ (এক,হাজার পঞ্চাশ)পিচ ইয়াবা ট্যাবলেট সহ-তার মাদক ব্যবসায়ী ছেলে, মোঃ সাইদুল হক (২৬) কে হাতেনাতে আটক করে।

এবারের জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আব্দুর রহমান জানান,আটক ঐ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে, ফুলবাড়ী থানায় নিয়মিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে

খুঁজুন