রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ফুলবাড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ফুলবাড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী,কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে,সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফুলবাড়ী থানা পুলিশের উদ্যেগে ব্রিফিং প্যারেড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩০(সেপ্টেম্বর) সকাল এগারোটায় ফুলবাড়ী জছিমিয়া মল্ডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে পুলিশ কর্মকর্তা কর্মচারী আনসার ও গ্রামপুলিশ সদস্য গণ এ ব্রিফিংয়ে অংশ গ্রহণ করেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও দিক নির্দেশনা মূলক ব্রিফিং প্যারেড অনুষ্ঠানটি ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) ফজলুর রহমান এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব সুশান্ত চন্দ্র রায়,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব সুমন দাস,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুলবাড়ী কুড়িগ্রাম,জনাব,সুমন রেজা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাগেশ্বরী, ফুলবাড়ী কুড়িগ্রাম।


এসময় আরো উপস্থিত ছিলেন,জনাব সারত্তয়ার পারভেজ পুলিশ পরিদর্শক (তদন্ত) ফুলবাড়ী থানা,জনাব ফরহাদ আলম চৌধুরী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, জনাব ভারত চন্দ্র রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক,ফুলবাড়ী কুড়িগ্রাম

উক্ত ব্রিফিং প্যারেড উপস্থিত পুলিশ কর্মকর্তা কর্মচারী আনসার সদস্য,গ্রাম পুলিশ সদস্য গানের উদ্দেশ্যে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি মহোদয় সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন যাতে সুষ্ঠু সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন করতে অর্পিত দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। 

খুঁজুন