সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ফুলবাড়িতে,২৫ কেজি গাঁজাসহ-এক মাদক কারবারি আটক

ফুলবাড়িতে,২৫ কেজি গাঁজাসহ-এক মাদক কারবারি আটক

উত্তম কুমার মোহন্ত,ফুলবাড়ী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার এর নির্দেশ ক্রমে চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে ফুলবাড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫কেজি গাঁজা সহ-এক মাদক কারবারি কে আটক করে।

জানাযায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)ফজলুর রহমানের নেতৃত্বে,থানা পুলিশের মাদক উদ্ধারকারী একটি চৌকস টিম ২২(জানুয়ারি) রবিবার রাত একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের মিয়াপাড়া জাকলাটারী এলাকায় অভিযান চালিয়ে নাওডাঙ্গা ইউনিয়নের খালিশা কোটাল গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে কুখ্যাত মাদক কারবারি মোঃ রশিদুল ইসলাম (৩৩)কে ২৫ কেজি গাঁজা সহ-হাতেনাতে আটক করে।

এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি ফজলুর রহমান জানান আটক ওই মাদক কারবারির বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

খুঁজুন