উত্তম কুমার মোহন্ত ফুলবাড়ী কুড়িগ্রাম
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী এস,বি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র শারীরিক প্রতিবন্ধী সোহেল রানা (১২)কে হুইলচেয়ার প্রদান করেন হাছেন আলী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন।সোহেল রানা আটিয়া বাড়ি গ্রামের দীন মজুর নজরুল ইসলামের ছেলে।
৩০(আগষ্ট) মঙ্গলবার হাছেন আলী ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাছেন আলী দুপুরের দিকে শারীরিক প্রতিবন্ধী সোহেল রানার নিজ প্রতিষ্ঠান রাবাইতারীএস,বি উচ্চ বিদ্যালয়ে নিজে উপস্থিত হয়ে সোহেল রানা কে হুইলচেয়ার হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন,ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাম্মদ আলী শেখ, রাবাইতারী এস,বি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জাকারিয়া শেখ, ইউপি সদস্য আমানুর রহমান রতন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সদস্য শরিফুর রহমান শাওন সহ- অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
সপ্তম শ্রেণীতে পড়ুয়া শারীরিক প্রতিবন্ধী সোহেল রানা(১২)হুইলচেয়ার টি পেয়ে খুশিতে আত্মহারা হয়ে বলেন, আগের মতো হামাগুড়ি দিয়ে কষ্ট করে আমাকে বিদ্যালয় আসতে হবে না কি আনন্দ এখন হুইলচেয়ারে বসে নিয়মিত বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারবো। এজন্য আল্লাহর দরবারে হাছেন আলী ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের জন্য হাজার শুকরিয়া জানাই।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, মোঃ শহিদুল ইসলাম মুঠোফোনে বলেন,হাছেন আলী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন সম্পুর্ন রুপে একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। অসচ্ছল পঙ্গু প্রতিবন্ধী মানুষের মধ্যে হুইলচেয়ার হস্তান্তর চলমান প্রক্রিয়া এটি অব্যাহত থাকবে।
ফুলবাড়িতে,হাছেন আলী ফাউন্ডেশনের হুইলচেয়ার প্রদান
ফুলবাড়িতে,হাছেন আলী ফাউন্ডেশনের হুইলচেয়ার প্রদান
উত্তম কুমার মোহন্ত ফুলবাড়ী কুড়িগ্রামকুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী এস,বি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র শারীরিক প্রতিবন্ধী সোহেল রানা (১২)কে হুইলচেয়ার প্রদান করেন হাছেন আলী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন।সোহেল রানা আটিয়া বাড়ি গ্রামের দীন মজুর নজরুল ইসলামের ছেলে।৩০(আগষ্ট) মঙ্গলবার হাছেন আলী ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাছেন আলী দুপুরের দিকে শারীরিক প্রতিবন্ধী সোহেল রানার নিজ প্রতিষ্ঠান রাবাইতারীএস,বি উচ্চ
বিদ্যালয়ে নিজে উপস্থিত হয়ে সোহেল রানা কে হুইলচেয়ার হস্তান্তর করেন।এসময় উপস্থিত ছিলেন,ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাম্মদ আলী শেখ, রাবাইতারী এস,বি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জাকারিয়া শেখ, ইউপি সদস্য আমানুর রহমান রতন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সদস্য শরিফুর রহমান শাওন সহ- অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।সপ্তম শ্রেণীতে পড়ুয়া শারীরিক প্রতিবন্ধী সোহেল রানা(১২)হুইলচেয়ার টি পেয়ে খুশিতে আত্মহারা হয়ে বলেন,
আগের মতো হামাগুড়ি দিয়ে কষ্ট করে আমাকে বিদ্যালয় আসতে হবে না কি আনন্দ এখন হুইলচেয়ারে বসে নিয়মিত বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারবো। এজন্য আল্লাহর দরবারে হাছেন আলী ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের জন্য হাজার শুকরিয়া জানাই।ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, মোঃ শহিদুল ইসলাম মুঠোফোনে বলেন,হাছেন আলী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন সম্পুর্ন রুপে একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। অসচ্ছল পঙ্গু প্রতিবন্ধী মানুষের মধ্যে হুইলচেয়ার হস্তান্তর চলমান প্রক্রিয়া এটি অব্যাহত থাকবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত