সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ফুলবাড়িতে,পৃথক দুইটি অভিযানে ২ জন মাদক কারবারি আটক

ফুলবাড়িতে,পৃথক দুইটি অভিযানে ২ জন মাদক কারবারি আটক

উত্তম কুমার মোহন্ত,ফুলবাড়ী (কুড়িগ্রাম) 

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার এর নির্দেশ ক্রমে চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে ফুলবাড়ি থানা পুলিশের মাদক উদ্ধার কারী একটি অভিযানিক টিম পৃথক দুইটি অভিযান চালিয়ে ৯০ বোতল ফেন্সিডিল ও ০৬কেজি গাঁজা সহ-দুই জন মাদক কারবারিকে আটক করেছে।

জানাযায়,০৫(ডিসেম্বর) সোমবার ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমানের নেতৃত্বে পুলিশের মাদক উদ্ধারকারী একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে রাত আটটার দিকে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের রোসন শিমুলবাড়ি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি

করে ০৬কেজি মাদকদ্রব্য গাঁজা ও অটোরিকশা সহ-সাকোয়া গ্রামের মোঃ মাইদুল ইসলাম (২০) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করে।


অপরদিকে থানা পুলিশের মাদক উদ্ধার কারী আর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রাত নয়টার দিকে ফুলবাড়ী সদর ইউনিয়নের চাঁন্দের বাজার এলাকার উত্তর বিদ্যা বাগিশ গ্রামে অভিযান চালিয়ে ওই এলাকার মোঃ নাজমুল হক(২১) নামের এক মাদক কারবারি কে ৯০বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ-হাতনাতে আটক করে।

এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান আটককৃত মাদক কারবারি দের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

খুঁজুন