সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ফুলবাড়িতে,শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

ফুলবাড়িতে,শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

উত্তম কুমার মোহন্ত ফুলবাড়ী, কুড়িগ্রাম ঃ


কুড়িগ্রামের ফুলবাড়ীতে,বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

১৪(ডিসেম্বর)বুধবার বিকাল চারটায় ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে, উপজেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয় পোদ্দার মার্কেটে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শাহাজাহান আলী বাদশা মিয়ার সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতন,যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঠু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল প্রমূখ। আলোচনা শেষে,সকল শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

খুঁজুন