রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন আজ

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন আজ

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারই প্রথম ইলেকট্রিক ভোটিং মেশিনের মাধ্যমে আসনটিতে ভোট দিচ্ছেন ভোটাররা।

সকাল থেকেই প্রতিটি কেন্দ্রের বাইরের তুলনায় ভেতরে ভোটারদের উপস্থিতি একেবারে কম। তবে বেলা বাড়ার সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে বলছেন সংশ্লিষ্টরা।
নির্বাচনি মাঠে আইনশৃঙ্খল রক্ষার দায়িত্বে প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশ সদস্য ও ১২ জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনি মাঠে রয়েছেন। এছাড়া ১ হাজার ২৪২টি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকছে সবগুলো ভোটকেন্দ্র। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।উপনির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে সংসদের এই আসনটি শূন্য হয়।

খুঁজুন