রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর গাজায় গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ-বিক্ষোভ

গাজায় গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ-বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি :

গাজায় চলমান গণহত্যা ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লক্ষ্মীপুরে উত্তাল হয়ে উঠেছে জনসাধারণ। সোমবার সকালে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের উত্তর তেমুহানী এলাকায় সাধারণ মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। “নো ওয়ার্ক, নো স্কুল” কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই মানবিক প্রতিবাদে হাজারো কণ্ঠে ধ্বনিত হয় “গাজার মানুষ একা নয়”, “ইসরায়েলি বর্বরতার বিচার চাই”, “মজলুমের পক্ষে বিশ্ব মুসলিমকে এক হতে হবে”।  সড়ক অবরোধের ফলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। উত্তর তেমুহানীতে একের পর এক খণ্ড খণ্ড মিছিল এসে একত্রিত হয়ে রূপ নেয় বিশাল মানবজটে। এই সময় বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলি হামলার ছবি ও ব্যানার নিয়ে সংহতি জানান নিহত শিশু, নারী ও অসহায় জনগণের প্রতি।

লক্ষ্মীপুর সদর ছাড়াও রায়পুর, চন্দ্রগঞ্জ, মান্দারী, রামগঞ্জ, রামগতি ও কমলনগরসহ জেলার বিভিন্ন এলাকায়ও একই দাবিতে মানববন্ধন, দোয়া মাহফিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচিতে অংশ নেয় বিএনপি, জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, তৌহিদী ছাত্র-জনতা ও সাধারণ ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণ।

বক্তারা বলেন,“ইসরায়েল কুলাঙ্গারদের হাতে আমাদের ভাই-বোনদের রক্তে ভেসে যাচ্ছে গাজার মাটি। আজ চুপ করে থাকা অপরাধ। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে এই বর্বরতার জবাব দিতে হবে। মানবতা আজ রক্তাক্ত।”

এই মানবিক আন্দোলনের মাধ্যমে লক্ষ্মীপুরবাসী গাজাবাসীর পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে। তারা চায়, বিশ্ব বিবেক জাগ্রত হোক, গাজার শিশুর কান্না যেন আর কোনো হৃদয়কে অচেতন না রাখে।

খুঁজুন