রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক গাজায় হামলার সিদ্ধান্তে অটল নেতানিয়াহু

গাজায় হামলার সিদ্ধান্তে অটল নেতানিয়াহু

গোলান মালভূমিতে রকেট হামলা ঘিরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আবারও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দুপক্ষের পাল্টাপাল্টি হামলার জেরে যেকোনো সময় লেবাননে যুদ্ধ বেধে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে দুপক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধ এড়াতে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত যুদ্ধ এড়ানো গেলেও প্রাণঘাতী এই হামলার কঠোর জবাব দেয়ার সিদ্ধান্তে অনড় ইসরায়েলি সামরিক বাহিনী।

হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গুরুতর উত্তেজনা প্রশমিত করতে লেবানন ও অন্যান্য দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ জোরদার হয়েছে। তাদের এই তৎপরতার মূল লক্ষ্য লেবাননকে আরেকটি যুদ্ধের হাত থেকে রক্ষা করা। বিশেষ করে অধিকৃত গোলান মালভূমির মাজদাল শামসে প্রাণঘাতী হামলার দায় হিজবুল্লাহর ঘাড়ে চাপিয়ে তাদের ঘায়েল করতে রোববার রাতে ইসরায়েল সিদ্ধান্ত নিলে এই প্রচেষ্টা আরও জোরদার হয়েছে।

গত শনিবার (২৭ জুলাই) ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির মাজদাল শামসের একটি ফুটবল মাঠে রকেট হামলা হয়। এতে ১২ শিশু ও কিশোর নিহত হয়। হিজবুল্লাহর বিরুদ্ধে এই রকেট হামলা চালানোর অভিযোগ এনেছে তেল আবিব। এজন্য তাদের চরা মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু সরকার। যদিও এই হামলার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ।

লেবাননের একটি সরকারি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক প্রচেষ্টার ফলে তাদের দেশে এখনো সর্বাত্মক যুদ্ধ বাধেনি। এখন পর্যন্ত তাদের এই প্রচেষ্টা সফল হয়েছে।

খুঁজুন