ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরো ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই শতাধিক। এতে অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের সংখ্যা ৫৪ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।
এ ছাড়া গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ৪ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থাটি বলছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে কমপক্ষে ৫৪ হাজার ৫১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪০টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ২০৮ জন, ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৯০১ জনে।
বিবৃতিতে আরও জানানো হয়, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।
গাজায় নিহতের সংখ্যা ৫৪ হাজার ৫০০ ছাড়াল
গাজায় নিহতের সংখ্যা ৫৪ হাজার ৫০০ ছাড়াল
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরো ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই শতাধিক। এতে অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের সংখ্যা ৫৪ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।এ ছাড়া গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ৪ হাজার
২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।বার্তা সংস্থাটি বলছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে কমপক্ষে ৫৪ হাজার ৫১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪
ঘণ্টায় ৪০টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ২০৮ জন, ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৯০১ জনে।বিবৃতিতে আরও জানানো হয়, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত