ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের
ছিটমহল গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে আবারও ব্যাপক হামলা চালিয়েছে। সেখানে প্রতি
মিনিটে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলিরা। খবর আল-জাজিরা
আল-আকসা হাসপাতালের
মুখপাত্র খলিল আল দেগ্রান জানিয়েছেন, নুসিরাতে ইসরায়েলি হামলায় ৫৫ জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও অনেকে।
রাফার বাসিন্দারা
জানিয়েছেন, মিশরের সঙ্গে গাজার সীমান্তের দক্ষিণপশ্চিম প্রান্ত দিয়ে ট্যাংক বহরকে
সামনে রেখে ইসরায়েলি বাহিনী অগ্রসর হয়েছে, ভূমধ্যসাগরের উপকূলে আল-ইজবা এলাকায়
ট্যাংকগুলো অবস্থান নিয়েছে আর স্নাইপাররা কিছু ভবন অধিকার করে সেগুলোতে ও উঁচু
স্থানগুলোতে পজিশন নিয়েছে, এভাবে তারা শহরের বাসিন্দাদের তাদের ঘরবাড়িতে আটকে
ফেলেছে। ইসরায়েলি মেশিনগানগুলো গুলিবর্ষণ করতে থাকায় বাইরে বের হওয়া অত্যন্ত
বিপজ্জনক হয়ে উঠেছে।
এদিকে ফিলিস্তিনের
গাজার মধ্যাঞ্চল থেকে চারজন জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি করেছে ইসরায়েল।
৭ অক্টোবর ইসরায়েলে
ঢুকে হামলা চালায় হামাস। ওই হামলায় দেশটিতে প্রায় ১ হাজার ১৩৯ জন নিহত হন। এ ছাড়া
প্রায় আড়াই শ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাস সদস্যরা। সেদিন থেকেই গাজায়
নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত উপত্যকাটিতে অন্তত
৩৬ হাজার ৭৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত সাড়ে ৮৩ হাজারের বেশি।
গাজায় প্রতি মুহূর্তে বিস্ফোরণ
গাজায় প্রতি মুহূর্তে বিস্ফোরণ
ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের ছিটমহল গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে আবারও ব্যাপক হামলা চালিয়েছে। সেখানে প্রতি মিনিটে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলিরা। খবর আল-জাজিরাআল-আকসা হাসপাতালের মুখপাত্র খলিল আল দেগ্রান জানিয়েছেন, নুসিরাতে ইসরায়েলি হামলায় ৫৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।রাফার বাসিন্দারা জানিয়েছেন, মিশরের সঙ্গে গাজার সীমান্তের দক্ষিণপশ্চিম প্রান্ত দিয়ে ট্যাংক বহরকে সামনে রেখে ইসরায়েলি বাহিনী অগ্রসর
হয়েছে, ভূমধ্যসাগরের উপকূলে আল-ইজবা এলাকায় ট্যাংকগুলো অবস্থান নিয়েছে আর স্নাইপাররা কিছু ভবন অধিকার করে সেগুলোতে ও উঁচু স্থানগুলোতে পজিশন নিয়েছে, এভাবে তারা শহরের বাসিন্দাদের তাদের ঘরবাড়িতে আটকে ফেলেছে। ইসরায়েলি মেশিনগানগুলো গুলিবর্ষণ করতে থাকায় বাইরে বের হওয়া অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।এদিকে ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চল থেকে চারজন জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি করেছে ইসরায়েল। ৭ অক্টোবর ইসরায়েলে
ঢুকে হামলা চালায় হামাস। ওই হামলায় দেশটিতে প্রায় ১ হাজার ১৩৯ জন নিহত হন। এ ছাড়া প্রায় আড়াই শ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাস সদস্যরা। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত উপত্যকাটিতে অন্তত ৩৬ হাজার ৭৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত সাড়ে ৮৩ হাজারের বেশি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত