গাজায় গত এক মাস ধরে পালাক্রমে
চলছে মৃত্যুর মিছিল। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল।
ইসরায়েলি এই আগ্রাসনে এখন পর্যন্ত ৯ হাজার ৭৭০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যার
মধ্যে শিশুর সংখ্যা কমপক্ষে ৪০০৮ জন।
ফিলিস্তিন স্বাস্থ্য
মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
রবিবার রাতে গাজার বুরেজি শরণার্থী শিবিরে বিমান হামলায় অন্তত ১৩জন নিহত হয়েছেন।
স্থানীয় আল আকসা হাসপাতাল এ খবর নিশ্চিত করেছে। হাসপাতাল, অ্যাম্বুলেন্স, শরণার্থী
শিবির বা স্কুল কোনো কিছুই হামলা থেকে রেহাই পাচ্ছে না। ইসরায়েল সেনারা
ধারাবাহিকভাবে তাদের হামলা অব্যাহত রাখছে। এছাড়া গাজার জাওয়াদাই রবিবার রাতের
হামলা ১০ জন নিহত হয়েছেন।
সংবাদমাধ্যম বলছে,
রবিবার রাতের হামলার পর সোমবার ভোরের আগে অনেক এলাকায় জরুরি সেবা পৌঁছানো সম্ভব
হয়নি। এজন্য মৃত্যুর সংখ্যা বাড়ছে।
গাজায় শিশু মৃত্যু ৪ হাজার ছাড়ালো
গাজায় শিশু মৃত্যু ৪ হাজার ছাড়ালো
গাজায় গত এক মাস ধরে পালাক্রমে চলছে মৃত্যুর মিছিল। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই আগ্রাসনে এখন পর্যন্ত ৯ হাজার ৭৭০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যার মধ্যে শিশুর সংখ্যা কমপক্ষে ৪০০৮ জন।ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে
এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। রবিবার রাতে গাজার বুরেজি শরণার্থী শিবিরে বিমান হামলায় অন্তত ১৩জন নিহত হয়েছেন। স্থানীয় আল আকসা হাসপাতাল এ খবর নিশ্চিত করেছে। হাসপাতাল, অ্যাম্বুলেন্স, শরণার্থী শিবির বা স্কুল কোনো কিছুই হামলা থেকে রেহাই পাচ্ছে
না। ইসরায়েল সেনারা ধারাবাহিকভাবে তাদের হামলা অব্যাহত রাখছে। এছাড়া গাজার জাওয়াদাই রবিবার রাতের হামলা ১০ জন নিহত হয়েছেন। সংবাদমাধ্যম বলছে, রবিবার রাতের হামলার পর সোমবার ভোরের আগে অনেক এলাকায় জরুরি সেবা পৌঁছানো সম্ভব হয়নি। এজন্য মৃত্যুর সংখ্যা বাড়ছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত