শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
প্রবাস গাজায় গণহত্যার বিরুদ্ধে ভেনিসে ১০ হাজার মানুষের মিছিল

গাজায় গণহত্যার বিরুদ্ধে ভেনিসে ১০ হাজার মানুষের মিছিল

২১ সেপ্টেম্বর ২০২৫, ভেনিসর রাজপথে গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রায় ১০ হাজার মানুষ শহরের প্রধান সড়কে নেমে আসেন। তারা প্রতিবাদ জানিয়ে বলেন, গাজাবাসীকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে হবে। 

আন্দোলনকারীরা ভেনিস, মারগেরা এবং মেস্ত্রেকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ সেতু- ভেম্পা অবরোধ করে রাখেন কয়েক ঘন্টা, যা শহরে ব্যাপক যানজট সৃষ্টি করে।

এ আন্দোলনে অংশগ্রহণ করে- ভেনিসের বিভিন্ন সামাজিক সংগঠন, ছাত্র সংগঠন, নাগরিক আন্দোলন, রাজনৈতিক দল ও শ্রমিক ইউনিয়ন। এ সময় আন্দোলনকারীরা কিছু সময়ের জন্য হিলটন হোটেল চেইন দখল করে রাখেন। কারণ, তাদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের আবাসনের ব্যবস্থা করার অভিযোগ রয়েছে।

আন্দোলনকারীরা ইতালির মেলোনি সরকারসহ পশ্চিমা বিশ্বের সরকারদের নীরবতা ও সহযোগিতার নিন্দা জানান। তাদের মতে, ইতালিসহ পশ্চিমা বিশ্বের নিরবতা গাজার গণহত্যাকে বৈধতা দিচ্ছে।


সম্প্রতি ইতালির রাজধানী রোম, মিলানো, ব্রেশা ,বলোনিয়া, পাদোভা, জেনোভা ও ভেনিসে দীর্ঘ বিক্ষোভ, প্রতিবাদ হয়েছে। বিক্ষোভকারীরা ধর্মঘট, অবরোধ, অসহযোগসহ ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী ২৬ সেপ্টেম্বর মেস্ত্রের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোর ছাত্রদের উদ্যোগে আঞ্চলিক শিক্ষা অফিস অবরোধ করার পরিকল্পনা জ্বালানো হয়েছে।

প্রতিবাদী বিক্ষোভকারীরা বলেন, এই গণহত্যা শুধু গাজায় নয়, আমাদের সমাজেও প্রতিফলিত হচ্ছে। তাদের মতে, বিশ্বের শান্তি ও স্বাধীনতাকামী সব মানুষের বিরুদ্ধে এই গণহত্যা চলছে।

খুঁজুন