শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর গাজীপুরে আ.লীগের উদ্যোগে যেসব এলাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে

গাজীপুরে আ.লীগের উদ্যোগে যেসব এলাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে

সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃ

         অনেক জল্পনা কল্পনা শেষে গাজীপুরের শ্রীপুর উপজেলায় নব নির্বাচিত উপজেলা আ.লীগ অবশেষে চলমান রোজায় তাদের ইফতার মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে।

শ্রীপুর উপজেলা আ.লীগের সদ্য নির্বাচিত সভাপতি হুমায়ূন কবির হিমু ও সাধারন সম্পাদক এ্যাড হারুন অর রশিদ ফরিদ সাক্ষরিত এক পত্রে জানা গেছে, উপজেলা আ.লীগ চলমান রমজানে ১৭ এপ্রিল রবিবার গাজীপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে গাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠ, ১৯ এপ্রিল মঙ্গলবার বরমী ইউনিয়ন আ.লীগের উদ্যোগে বরমী দলিয় কার্যালয়ের সামনে,২১ এপ্রিল বৃহস্পতিবার মাওনা ইউনিয়ন আ.লীগের উদ্যোগে, ২২ এপ্রিল শুক্রবার শ্রীপুর পৌর আ.লীগের উদ্যোগে,২৩ এপ্রিল শনিবার রাজাবাড়ি ইউনিয়ন আ.লীগের উদ্যোগে দলিয় কার্যালয়ে, ২৪ এপ্রিল রবিবার তেলিহাটি ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ছাতির বাজারে, ২৫ এপ্রিল সোমবার উপজেলা আ.লীগের উদ্যোগে উপজেলা সদরের দলিয় কার্যালয়ে,২৬ শে এপ্রিল মঙ্গলবার গোসিঙ্গা আ.লীগের উদ্যোগে গোসিঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এবং ২৭ শে এপ্রিল বুধবার শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে মাওনা চৌরাস্তায় ইফতার মাহফিলের আয়োজন করবে।

খুঁজুন