সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরে চাঞ্চল্যকর অটোরিকশা চালক হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের ফাঁসির দাবি ও দ্রুত সময়ে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রামবাসী।
শুক্রবার (১৫ এপ্রিল) সকালে বাঁশবাড়ি গ্রামে আড়াই হাজার নারী-পুরুষ রাস্তায় নেমে আসে। এ সময় ফাঁসি চাই, ফাঁসি চাই স্লোগানে মুখরিত ছিল বাঁশবাড়ি-জৈনা বাজার আঞ্চলিক সড়ক।
এ সময় মানববন্ধনে বক্তব্য দেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ নেতা ইব্রাহিম খলিল, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, শফিকুল ইসলাম শফি, শামসুল হক, সংরক্ষিত নারী সদস্য মিনারা নাজমুল, স্থানীয় মেম্বার ইদ্রিস আলী, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও এলাকাবাসী।
এ সময় দ্রুত আসামিদের গ্রেফতার করে হত্যার রহস্য উন্মোচন করায় শ্রীপুর থানা পুলিশকেও ধন্যবাদ দেন উপস্থিত বক্তারা।
নিহত অটোরিকশা চালকের ছেলে মো. রফিকুল ইসলাম রবিন বলেন, ‘আমার বাবাকে হত্যার সঙ্গে রুহুল আমিনের মা ও ভাই জড়িত রয়েছে।’
আসামিদের রিমান্ডের মাধ্যমে জিজ্ঞাসাবাদে বাকি আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান রবিন। পাশাপাশি খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন।
গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, ইতোমধ্যে হত্যার সঙ্গে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল রাতে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে অটোরিকশা চালক মো. আনোয়ার হোসেনকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যায় ঘাতকরা।
পরদিন পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রুহুলসহ তিনজনকে গ্রেফতার করে, উদ্ধার করা হয় চুরি হওয়া অটো রিকশাটিও।
গাজীপুরে আনোয়ার হত্যার বিচার দাবিতে মানববন্ধন
গাজীপুরে আনোয়ার হত্যার বিচার দাবিতে মানববন্ধন
সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃগাজীপুরে চাঞ্চল্যকর অটোরিকশা চালক হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের ফাঁসির দাবি ও দ্রুত সময়ে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রামবাসী।শুক্রবার (১৫ এপ্রিল) সকালে বাঁশবাড়ি গ্রামে আড়াই হাজার নারী-পুরুষ রাস্তায় নেমে আসে। এ সময় ফাঁসি চাই, ফাঁসি চাই স্লোগানে মুখরিত ছিল বাঁশবাড়ি-জৈনা বাজার আঞ্চলিক সড়ক। এ সময় মানববন্ধনে বক্তব্য দেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ নেতা ইব্রাহিম খলিল, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, শফিকুল ইসলাম শফি, শামসুল হক, সংরক্ষিত নারী সদস্য
মিনারা নাজমুল, স্থানীয় মেম্বার ইদ্রিস আলী, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও এলাকাবাসী।এ সময় দ্রুত আসামিদের গ্রেফতার করে হত্যার রহস্য উন্মোচন করায় শ্রীপুর থানা পুলিশকেও ধন্যবাদ দেন উপস্থিত বক্তারা। নিহত অটোরিকশা চালকের ছেলে মো. রফিকুল ইসলাম রবিন বলেন, ‘আমার বাবাকে হত্যার সঙ্গে রুহুল আমিনের মা ও ভাই জড়িত রয়েছে।’ আসামিদের রিমান্ডের মাধ্যমে জিজ্ঞাসাবাদে বাকি আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান রবিন। পাশাপাশি খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন।গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ
সুপার আজমীর হোসেন বলেন, ইতোমধ্যে হত্যার সঙ্গে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।উল্লেখ্য, গত ১০ এপ্রিল রাতে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে অটোরিকশা চালক মো. আনোয়ার হোসেনকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যায় ঘাতকরা। পরদিন পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রুহুলসহ তিনজনকে গ্রেফতার করে, উদ্ধার করা হয় চুরি হওয়া অটো রিকশাটিও।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত