গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাসচাপায় অটোরিকশাচালকসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৩০ জুলাই) রাত ১১টায় উপজেলার টিএনটি বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটোরিকশাচালক টাঙ্গাইলের ভূয়াপুর থানার শেখ বাড়ী গ্রামের আয়ুব আলীর ছেলে নজরুল ইসলাম, বরগুনা জেলার সদর থানার আংগারপাড়া গ্রামের মমিন উদ্দিন সিকদারের ছেলে মেহেদী হাসান বাবলু, গাজীপুরের কালিয়াকৈর থানার হিজলতলী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম, একই উপজেলার লতিফপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম রুবেল ও যশোরের দহর গ্রামের আতাউর রহমানের ছেলে শাহিন উদ্দিন।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রাহাত বলেন, চার যাত্রী রাতে কাজ শেষে চন্দ্রা থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। উপজেলার মাহিষবাথান এলাকায় পৌঁছালে পেছন থেকে কেপি পরিবহনের একটি বাস অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা সড়কে পড়ে যান। এ সময় কালিয়াকৈর থেকে ছেড়ে আসা দ্রুতগতির ইতিহাস পরিবহন সড়কে পড়ে থাকা যাত্রীদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও তিন জনের মৃত্যু হয়। ইতিহাস পরিবহনের বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুরে বাসচাপায় অটোচালকসহ নিহত ৫
গাজীপুরে বাসচাপায় অটোচালকসহ নিহত ৫
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাসচাপায় অটোরিকশাচালকসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৩০ জুলাই) রাত ১১টায় উপজেলার টিএনটি বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, অটোরিকশাচালক টাঙ্গাইলের ভূয়াপুর থানার শেখ বাড়ী গ্রামের আয়ুব আলীর ছেলে নজরুল ইসলাম, বরগুনা জেলার সদর থানার আংগারপাড়া গ্রামের মমিন উদ্দিন সিকদারের ছেলে মেহেদী হাসান বাবলু, গাজীপুরের কালিয়াকৈর থানার হিজলতলী গ্রামের মৃত
আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম, একই উপজেলার লতিফপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম রুবেল ও যশোরের দহর গ্রামের আতাউর রহমানের ছেলে শাহিন উদ্দিন।কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রাহাত বলেন, চার যাত্রী রাতে কাজ শেষে চন্দ্রা থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। উপজেলার মাহিষবাথান এলাকায় পৌঁছালে পেছন থেকে কেপি পরিবহনের একটি বাস অটোরিকশায় ধাক্কা দেয়।
এতে অটোরিকশার যাত্রীরা সড়কে পড়ে যান। এ সময় কালিয়াকৈর থেকে ছেড়ে আসা দ্রুতগতির ইতিহাস পরিবহন সড়কে পড়ে থাকা যাত্রীদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও তিন জনের মৃত্যু হয়। ইতিহাস পরিবহনের বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত