সদরুল আইনঃ
গাজীপুরের শ্রীপুরে বিপুল পরিমান ফেনসিডিল ও গাঁজাসহ কবির হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুন) উপজেলার টেপিরবাড়ি এলাকার ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, কবির হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের আসকর আলীর ছেলে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া গণমাধ্যমকে জানান, কবির হোসেন ভাড়া বাড়ির আশপাশের এলাকায় ফেনসিডিল ও গাঁজা সরবরাহ করতেন।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তার ঘরের খাটের নিচ থেকে লুকানো অবস্থায় ৫৯৪ বোতল ফেনসিডিল ও সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, কবিরের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা হয়েছে। এর আগেও তিনি মাদক মামলায় কারাগারে ছিলেন।
গাজীপুরে বিপুল পরিমান ফেনসিডিল ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
গাজীপুরে বিপুল পরিমান ফেনসিডিল ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
সদরুল আইনঃ গাজীপুরের শ্রীপুরে বিপুল পরিমান ফেনসিডিল ও গাঁজাসহ কবির হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুন) উপজেলার টেপিরবাড়ি এলাকার ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়। জানা যায়, কবির
হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের আসকর আলীর ছেলে।শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া গণমাধ্যমকে জানান, কবির হোসেন ভাড়া বাড়ির আশপাশের এলাকায় ফেনসিডিল ও গাঁজা সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তার
ঘরের খাটের নিচ থেকে লুকানো অবস্থায় ৫৯৪ বোতল ফেনসিডিল ও সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, কবিরের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা হয়েছে। এর আগেও তিনি মাদক মামলায় কারাগারে ছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত