সদরুল আইন, গাজীপুর ঃ
গাজীপুরে আলোচিত সম্ভাব্য ছাত্র লীগ সভাপতি প্রার্থি হিমেলের বিরুদ্ধে ৩ বছর ধরে লাগাতার ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন এক তরুণী।
গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রলীগ নেতা ও আলোচিত জেলা ছাত্রলীগের সম্ভাব্য সভাপতি প্রার্থি এস এম জোবায়ের হিমেলের বিরুদ্ধে ধর্ষণ মামলাটি দায়ের করেন ভিকটিম।
গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান এ তথ্য নিশ্চিত করে জানান, গত বুধবার থানায় লিখিত অভিযোগ করেছিলেন ওই তরুণী। এরপর ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগের কথা তুলেও ধরেন।
অভিযুক্ত হিমেল কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার মোবারক হোসেনের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন।
মৌচাক এলাকায় বসবাসরত এক তরুণীকে কয়েক বছর যাবত লাগাতার ধর্ষণের অভিযোগে গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রলীগ নেতা এস এম জোবায়ের হিমেলের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, তিন বছর ধরে ওই তরুণীর সঙ্গে হিমেলের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক করেন হিমেল।
কয়েক মাস যাবত বিয়ের জন্য বলা হলে তরুণী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন হিমেল।
ওসি আকবর আলী খান জানান, ওই তরুণীকে নিরাপত্তার কারণে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
গাজীপুরে ছাত্রলীগ নেতা হিমেলের বিরুদ্ধে এক তরুণীর ধর্ষণ মামলা দায়ের
গাজীপুরে ছাত্রলীগ নেতা হিমেলের বিরুদ্ধে এক তরুণীর ধর্ষণ মামলা দায়ের
সদরুল আইন, গাজীপুর ঃ গাজীপুরে আলোচিত সম্ভাব্য ছাত্র লীগ সভাপতি প্রার্থি হিমেলের বিরুদ্ধে ৩ বছর ধরে লাগাতার ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন এক তরুণী। গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রলীগ নেতা ও আলোচিত জেলা ছাত্রলীগের সম্ভাব্য সভাপতি প্রার্থি এস এম জোবায়ের হিমেলের বিরুদ্ধে ধর্ষণ মামলাটি দায়ের করেন ভিকটিম। গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান
এ তথ্য নিশ্চিত করে জানান, গত বুধবার থানায় লিখিত অভিযোগ করেছিলেন ওই তরুণী। এরপর ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগের কথা তুলেও ধরেন।অভিযুক্ত হিমেল কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার মোবারক হোসেনের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন।মৌচাক এলাকায় বসবাসরত এক তরুণীকে কয়েক বছর যাবত লাগাতার ধর্ষণের অভিযোগে গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রলীগ নেতা
এস এম জোবায়ের হিমেলের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়। মামলার নথি থেকে জানা যায়, তিন বছর ধরে ওই তরুণীর সঙ্গে হিমেলের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক করেন হিমেল। কয়েক মাস যাবত বিয়ের জন্য বলা হলে তরুণী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন হিমেল।ওসি আকবর আলী খান জানান, ওই তরুণীকে নিরাপত্তার কারণে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত