রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর গাজীপুরে দগ্ধ একজনের মৃত্যু

গাজীপুরে দগ্ধ একজনের মৃত্যু

গাজীপুরে ফিলিং স্টেশনে সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে বিস্ফোরণে দগ্ধ একজন মারা গেছে। সকালে শেখ হাসিনা বার্ন ইনিস্টিউটিটে মিঠু নামের ওই ব্যক্তি মারা যান। এঘটনায় দগ্ধ আলামিন আছেন লাইফ সাপোর্টে।

শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, সকাল ৭টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিঠু। তাঁর শরীরের শতভাগ দগ্ধ হয়েছিলো। মিঠুর বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার দক্ষিণ মোয়ালেম গ্রামে। তিনি ওই কাভার্ডভ্যানে শ্রমিক হিসাবে কাজ করতেন। এ ঘটনায় বর্তমানে চারজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।তাদের অবস্থাও আশংকাজনক। এরা হলেন, আলামিন, আনোয়ারুল. সিরাজুল এবং পারভেজ। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের বড়বাড়ি এলাকায় ওয়াহেদ আলী ফিলিং স্টেশনে একটি সিলিন্ডাবাহী গাড়িতে বিস্ফোরণে ছয়জন দগ্ধ হন। এদের মধ্যে পাঁচজনকে আনা হয় ঢাকায়।  

খুঁজুন