সদরুল আইনঃ
গাজীপুরের টঙ্গীতে নির্মাণাধীন ভবনের পাইপের নিচে চাপা পড়ে আজিজুল (৯) নামে এক শিশু নিহত হয়েছে।
টঙ্গীর মোক্তার বাড়ি সড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ ডেভেলপমেন্ট কোম্পানির মালিককে আটক করেছে। নিহত আজিজুল শরিয়তপুর জেলার ডামুড্ডা থানার মাস্টার হাটখোলা এলাকার ইয়াসিন মিয়ার ছেলে।
জিএমপি’র টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া এলাকার মোক্তার বাড়ি সড়কের ভাড়া বাসায় স্ত্রী সন্তান নিয়ে থেকে কাঠমিস্ত্রির কাজ করেন ইয়াসিন মিয়া।
বেলা ১১টার দিকে টঙ্গীর ওই এলাকার নির্মাণাধীন সফিউদ্দিন টাওয়ারের পাইলিংয়ের কাজ করছিল হাই ভিশন ডেভেলপমেন্ট কোম্পানির কর্মীরা।
এ সময় পাইলিংয়ের পাইপ পড়ে ইয়াসিন মিয়ার শিশু সন্তান আজিজুলকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আজিজুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ওই ডেভেলপমেন্ট কোম্পানির মালিক মো: আলাউদ্দিনকে আটক করে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে।
গাজীপুরে নির্মাণাধীন ভবনের পাইপের নিচে চাপা পড়ে শিশু নিহত,গ্রেপ্তার-১
গাজীপুরে নির্মাণাধীন ভবনের পাইপের নিচে চাপা পড়ে শিশু নিহত,গ্রেপ্তার-১
সদরুল আইনঃ গাজীপুরের টঙ্গীতে নির্মাণাধীন ভবনের পাইপের নিচে চাপা পড়ে আজিজুল (৯) নামে এক শিশু নিহত হয়েছে।টঙ্গীর মোক্তার বাড়ি সড়কে এ ঘটনা ঘটে।এ ঘটনায় পুলিশ ডেভেলপমেন্ট কোম্পানির মালিককে আটক করেছে। নিহত আজিজুল শরিয়তপুর জেলার ডামুড্ডা থানার মাস্টার হাটখোলা
এলাকার ইয়াসিন মিয়ার ছেলে।জিএমপি’র টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া এলাকার মোক্তার বাড়ি সড়কের ভাড়া বাসায় স্ত্রী সন্তান নিয়ে থেকে কাঠমিস্ত্রির কাজ করেন ইয়াসিন মিয়া। বেলা ১১টার দিকে টঙ্গীর ওই এলাকার নির্মাণাধীন সফিউদ্দিন টাওয়ারের পাইলিংয়ের কাজ করছিল হাই
ভিশন ডেভেলপমেন্ট কোম্পানির কর্মীরা। এ সময় পাইলিংয়ের পাইপ পড়ে ইয়াসিন মিয়ার শিশু সন্তান আজিজুলকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আজিজুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ওই ডেভেলপমেন্ট কোম্পানির মালিক মো: আলাউদ্দিনকে আটক করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত