সদরুল আইনঃ
গাজীপুরের জৈনা বাজার এলাকায়অটোরিকশা-ইজিবাই,রিকসা
চালকরা বিক্ষোভ করেছেন। বিক্ষোভের একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’লেন অবরোধ করে রাখেন।এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার (৩১ মে) সকালে শত শত রিকশা-অটোরিকশা-ইজিবাইক চালক এ বিক্ষোভ ও অবরোধ কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (৩০ মে) গাজীপুরের শ্রীপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ব্যস্ততম বাজারের মূল সড়ক ও বিশেষ প্রতিষ্ঠানের সামনে অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া হবে।
এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে রিকশা, অটোরিকশা ও ইজিবাইকের চালকরা জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে বিক্ষোভ করেন।
এক পর্যায়ে তারা ওই মহাসড়কের ঢাকাগামী দু’লেন অবরোধ করে রাখেন।এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মহাসড়কে ওইসব যানবাহন চলাচল না করতে উচ্চ আদালতের নির্দেশ রয়েছে।
সকালে বিক্ষোভকারীরা মহাসড়কের ঢাকাগামী দু’লেন অবরোধ করে রাখেন। এতে প্রায় আধাঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে কিছুটা যানজটের সৃষ্টি হয়।
পরে বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য বহিরাগত ভাড়াটিয়ারা গাজীপুরে এসে কিস্তিতে রিকসা আটো ইজিবাইক নিয়ে যত্রতত্র রাস্তা দখল করে চালানোর ফলে মহাসড়কসহ শাখা রাসরতাসমুহে দীর্ঘ যানজট ও জনভোগান্তির প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে সাধারন মানুষ ভোগান্তিতে ছিলেন।
তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা উপায়ে এর প্রতিবাদও জানিয়ে আসছিলেন।বিশেষ করে হাইওয়ে ও শাখা রাস্তাগুলোতে এরা রাস্তা দখল করে থাকায় পথচারিরা ব্যাপক ভোগান্তিতে ছিলেন।
এমনি অবস্থার প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে রাস্তা যানজটমুক্ত করার সময়ের যে সাহসী পদক্ষেপ নিয়েছেন উপজেলা প্রশাসন এতে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন।
গাজীপুরে অটোরিকশা-ইজিবাইক চালকদের বিক্ষোভ
গাজীপুরে অটোরিকশা-ইজিবাইক চালকদের বিক্ষোভ
সদরুল আইনঃ গাজীপুরের জৈনা বাজার এলাকায়অটোরিকশা-ইজিবাই,রিকসাচালকরা বিক্ষোভ করেছেন। বিক্ষোভের একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’লেন অবরোধ করে রাখেন।এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।মঙ্গলবার (৩১ মে) সকালে শত শত রিকশা-অটোরিকশা-ইজিবাইক চালক এ বিক্ষোভ ও অবরোধ কর্মসূচিতে অংশ গ্রহন করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (৩০ মে) গাজীপুরের শ্রীপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ব্যস্ততম বাজারের মূল সড়ক ও বিশেষ প্রতিষ্ঠানের সামনে অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া হবে।এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে
রিকশা, অটোরিকশা ও ইজিবাইকের চালকরা জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা ওই মহাসড়কের ঢাকাগামী দু’লেন অবরোধ করে রাখেন।এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মহাসড়কে ওইসব যানবাহন চলাচল না করতে উচ্চ আদালতের নির্দেশ রয়েছে। সকালে বিক্ষোভকারীরা মহাসড়কের ঢাকাগামী দু’লেন অবরোধ করে রাখেন। এতে প্রায় আধাঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে কিছুটা যানজটের সৃষ্টি হয়। পরে বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়ক
থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।উল্লেখ্য বহিরাগত ভাড়াটিয়ারা গাজীপুরে এসে কিস্তিতে রিকসা আটো ইজিবাইক নিয়ে যত্রতত্র রাস্তা দখল করে চালানোর ফলে মহাসড়কসহ শাখা রাসরতাসমুহে দীর্ঘ যানজট ও জনভোগান্তির প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে সাধারন মানুষ ভোগান্তিতে ছিলেন।তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা উপায়ে এর প্রতিবাদও জানিয়ে আসছিলেন।বিশেষ করে হাইওয়ে ও শাখা রাস্তাগুলোতে এরা রাস্তা দখল করে থাকায় পথচারিরা ব্যাপক ভোগান্তিতে ছিলেন।এমনি অবস্থার প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে রাস্তা যানজটমুক্ত করার সময়ের যে সাহসী পদক্ষেপ নিয়েছেন উপজেলা প্রশাসন এতে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত