সদরুল আইনঃ
গাজীপুরের কালিয়াকৈরে পুলিশভ্যানের পেছনে বাসের ধাক্কায় গোড়াই হাইওয়ে থানার কনস্টেবল মনির হোসেন (২৫) নিহত হয়েছেন।
এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ দুজন আহত হয়েছেন।
রোববার (৭ আগস্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মনির হোসেন ঢাকার ধামরাই উপজেলার কান্দাপাড়া গ্রামের মো. শাজাহান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রোববার সকালে গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল, কনস্টেবল মনির হোসেন ও কনস্টেবল (চালক) আলতাফ হোসেন ভ্যানযোগে টহলে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন।
পথে বোর্ডঘর এলাকায় পেছন দিক থেকে দ্রুতগতির একটি বাস পুলিশভ্যানে ধাক্কা দেয়। ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ভ্যানে থাকা কনস্টেবল মনির হোসেন ছিটকে পড়ে আহত হন এবং ওসি মোল্লা টুটুল ও চালক আলতাফ ভেতরেই চাপা পড়ে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। পরে মনির হোসেনকে কুমুদিনী হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল বলেন, সকালে ভ্যানযোগে মহাসড়কে টহল দিচ্ছিলাম। কালিয়াকৈরের দিকে যাওয়ার পথে বোর্ডঘর এলাকায় পেছন থেকে দ্রুতগতির একটি বাস আমাদের গাড়িতে ধাক্কা দেয়।
এতে কনস্টেবল মনির হোসেন ছিটকে পড়ে। চালক আর আমি ভেতরে আটকা পড়ি। মনির হোসেন কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গাজীপুরে পুলিশভ্যানের সাথে বাসের ধাক্কায় কনস্টেবল নিহত
গাজীপুরে পুলিশভ্যানের সাথে বাসের ধাক্কায় কনস্টেবল নিহত
সদরুল আইনঃ গাজীপুরের কালিয়াকৈরে পুলিশভ্যানের পেছনে বাসের ধাক্কায় গোড়াই হাইওয়ে থানার কনস্টেবল মনির হোসেন (২৫) নিহত হয়েছেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ দুজন আহত হয়েছেন।রোববার (৭ আগস্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মনির হোসেন ঢাকার ধামরাই উপজেলার কান্দাপাড়া গ্রামের মো. শাজাহান মিয়ার ছেলে।পুলিশ জানায়, রোববার সকালে গোড়াই হাইওয়ে থানার
ওসি মোল্লা টুটুল, কনস্টেবল মনির হোসেন ও কনস্টেবল (চালক) আলতাফ হোসেন ভ্যানযোগে টহলে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। পথে বোর্ডঘর এলাকায় পেছন দিক থেকে দ্রুতগতির একটি বাস পুলিশভ্যানে ধাক্কা দেয়। ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ভ্যানে থাকা কনস্টেবল মনির হোসেন ছিটকে পড়ে আহত হন এবং ওসি মোল্লা টুটুল ও চালক আলতাফ ভেতরেই চাপা পড়ে।স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। পরে
মনির হোসেনকে কুমুদিনী হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল বলেন, সকালে ভ্যানযোগে মহাসড়কে টহল দিচ্ছিলাম। কালিয়াকৈরের দিকে যাওয়ার পথে বোর্ডঘর এলাকায় পেছন থেকে দ্রুতগতির একটি বাস আমাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে কনস্টেবল মনির হোসেন ছিটকে পড়ে। চালক আর আমি ভেতরে আটকা পড়ি। মনির হোসেন কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত