শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর গাজীপুরে স্কয়ারের কারখানায় আগুন

গাজীপুরে স্কয়ারের কারখানায় আগুন

সদরুল আইনঃ

               গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর কারখানায় আগুনের সূত্রপাত হয় আজ।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কারখানার ভেতরে নতুন (লার্জ ভলিউম প্যারেন্টাল) ইউনিটে আগুনের সূত্রপাত হয় বলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান। 

তিনি বলেন, কালিয়াকৈর ও মির্জাপুর, সাভারের ডিইপিজেড ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কারখানার মানবসম্পদ বিভাগের (এইচআর) নির্বাহী ফরিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “যে ইউনিটে আগুন লেগেছে, সেখানে স্যালাইন তৈরি হত। আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না। তবে সময়মত সবাই বের হয়ে আসতে পারায় হতাহতের ঘটনা ঘটেনি।”

১৯৫৮ সালে ওষুধ কোম্পানি হিসেবে যাত্রা শুরু করা স্কয়ারের কালিয়াকৈরের কারখানাটি চালু হয় গত শতকের নব্বইয়ের দশকে।

 বর্তমানে বিশ্বের ৪২টি দেশে ওষুধ রপ্তানি করছে স্কয়ার।

খুঁজুন