শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর গাজীপুরে ট্রাক চাপায় এক শিশু নিহত

গাজীপুরে ট্রাক চাপায় এক শিশু নিহত

সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুর সিটি করপোরেশনের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ট্রাকচাপায় মাহিয়া (৯) নামের এক শিশু নিহত হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহিয়া গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুরপুর এলাকার মাইনুল ইসলামের মেয়ে।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ বায়েজিদ জানান, বিকেলে মায়ের সাথে মাহিয়া রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল।

 এ সময় দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিয়া মারা যায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুঁজুন