সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাহাদাত হোসেন (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের কাওরান বাজার এলাকার টর্পার্স ড্রেসেস নামের কারখানার সামনে এ ঘটনা ঘটে।
নিহত তরুণ শ্রীপুরের কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের কড়ইতলা এলাকার মো. মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন বলেন, দ্রুত গতির একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের চাপায় ঘটনাস্থলে ওই তরুণ নিহত হন।
মাওনা অস্থায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আবু জাফর মোল্লা বলেন, তরুণের মরদেহ উদ্ধারের পর স্বজনদের আবেদনে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।
গাজীপুরে ট্রাক- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত
গাজীপুরে ট্রাক- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত
সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাহাদাত হোসেন (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন।আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের কাওরান বাজার এলাকার
টর্পার্স ড্রেসেস নামের কারখানার সামনে এ ঘটনা ঘটে।নিহত তরুণ শ্রীপুরের কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের কড়ইতলা এলাকার মো. মফিজ উদ্দিনের ছেলে।স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন বলেন, দ্রুত গতির একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা
দিয়ে পালিয়ে যায়। ট্রাকের চাপায় ঘটনাস্থলে ওই তরুণ নিহত হন।মাওনা অস্থায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আবু জাফর মোল্লা বলেন, তরুণের মরদেহ উদ্ধারের পর স্বজনদের আবেদনে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত