সদরুল আইনঃ
গাজীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় এক এনজিও কর্মির মৃত্যু হয়েছে।
জানা যায়, কালীগঞ্জ পৌরসভায় কিস্তির টাকা তুলে ফেরার পথে ট্রেনের ধাক্কায় ওই এনজিওকর্মীর মৃত্যু হয়।
পৌরসভার মূলগাঁও রেললাইনে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এনজিও কর্মি আকলিমা খাতুন (৩২) মারা যান বলে কালীগঞ্জ থানার এসআই মো. আমিনুল ইসলাম জানান।
নিহত আকলিমা খাতুন সিরাজগঞ্জের শাহাজাদপুরের ভায়া গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।
আকলিমা নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় ‘সেবা’ নামের একটি বেসরকারি সংস্থার মাঠকর্মী।
প্রত্যক্ষদর্শিরা জানান, ভোরে আকলিমা গ্রাহকদের কাছ থেকে ঋণের টাকা সংগ্রহের জন্য ঘোড়াশালের অফিস থেকে গাজীপুরের মূলগাঁও এলাকায় যান।
ঋণের কিস্তি সংগ্রহ করে ঘোড়াশালের অফিসে ফিরছিলেন তিনি। মূলগাঁও রেলপথ পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় রেলপথের পাশে পড়ে যান তিনি।
স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লুবনা খানম জানান, আকলিমার মাথা ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
গাজীপুরে ট্রেনের ধাক্কায় এনজিও কর্মির মৃত্যু
গাজীপুরে ট্রেনের ধাক্কায় এনজিও কর্মির মৃত্যু
সদরুল আইনঃ গাজীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় এক এনজিও কর্মির মৃত্যু হয়েছে।জানা যায়, কালীগঞ্জ পৌরসভায় কিস্তির টাকা তুলে ফেরার পথে ট্রেনের ধাক্কায় ওই এনজিওকর্মীর মৃত্যু হয়।পৌরসভার মূলগাঁও রেললাইনে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এনজিও কর্মি আকলিমা খাতুন (৩২) মারা
যান বলে কালীগঞ্জ থানার এসআই মো. আমিনুল ইসলাম জানান।নিহত আকলিমা খাতুন সিরাজগঞ্জের শাহাজাদপুরের ভায়া গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।আকলিমা নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় ‘সেবা’ নামের একটি বেসরকারি সংস্থার মাঠকর্মী।প্রত্যক্ষদর্শিরা জানান, ভোরে আকলিমা গ্রাহকদের কাছ থেকে ঋণের টাকা সংগ্রহের জন্য ঘোড়াশালের অফিস থেকে গাজীপুরের মূলগাঁও এলাকায় যান। ঋণের কিস্তি
সংগ্রহ করে ঘোড়াশালের অফিসে ফিরছিলেন তিনি। মূলগাঁও রেলপথ পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় রেলপথের পাশে পড়ে যান তিনি।স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লুবনা খানম জানান, আকলিমার মাথা ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত