শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁয় এক গাভীর দুই বাছুর প্রসব, গাভী ও দুটি বাছুরকে দেখতে উৎসুক লোকজনের ভীড়।
শনিবার সকাল সারে ৭ টার দিকে নওগাঁর সাপাহার উপজেলার উমইল বাজারে এ ঘটনা ঘটেছে।
একই সঙ্গে দুই বাছুর প্রসবের ঘটনাটি মহূর্তের মধ্যে জানাজানি হলে গাভী ও বাছুর দুটিকে দেখতে এলাকার উৎসুক লোকজন খামারির বাড়িতে ভীড় করছেন।
গাভীর মালিক খামারী হাবিবুল্লাহ রেজা পলাশ জানান, তার খামারে শাহি ওয়াল জাতের ঐ গাভীটিকে ৬ নং শিরন্টি ইউনিয়নে নিয়োজিত সরকারি এ আই টেকনিশিয়ান মোঃ সাইদুর রহমানের নিকট থেকে শাহি ওয়াল জাতের বীজ দ্বারা কৃত্রিম প্রজনন করিয়ে ছিলেন। এজন্য গাভীটি সফল ভাবে গর্ভধারণ করেছিল।
শনিবার সকালে গাভীটি প্রথমে একটি এঁড়ে বাছুর প্রসব করেন। প্রসবের কিছু সময় পরই আরও একটি বকনা বাছুর প্রসব করেন। জন্মের পর থেকেই বাছুর দুটি বর্তমানে সুস্থ্য আছে। এ খবর ছড়িয়ে পড়লে বাছুর দুুটি কে দেখতে এলাকার লোকজন তার বাড়িতে ভীড় করছে। তাদের খামারের এ গাভীটি একই সঙ্গে দুটি বাছুর প্রসব করায় তারা বেশ খুশি হয়েছেন বলে খামারি পলাশ জানিয়েছেন।
বাছুর দেখতে আসা নুরুল ইসলাম বলেন, এটি একটি বিরল ঘটনা এর আগে তিনি এমন ঘটনা কখনও দেখেননি।
এ আই টেকনিশিয়ান সাইদুর রহমান বলেন, এটি একটি সাধারণ প্রক্রিয়া হলেও হরহামেশা তা দেখা যায় না। তার মতে দক্ষতার সাথে সঠিক জাতের বীজ দ্বারা গাভী প্রজনন করা হলে খামারীর ভাগ্য খুলে যেতে পারে। উমইল বাজারের খামারি পলাশ এতে আর্থিক ভাবে লাভবান হয়েছেন।
গাভীর দুই বাছুর প্রসব, দেখতে ভীড় উৎসুক মানুষের
গাভীর দুই বাছুর প্রসব, দেখতে ভীড় উৎসুক মানুষের
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :নওগাঁয় এক গাভীর দুই বাছুর প্রসব, গাভী ও দুটি বাছুরকে দেখতে উৎসুক লোকজনের ভীড়। শনিবার সকাল সারে ৭ টার দিকে নওগাঁর সাপাহার উপজেলার উমইল বাজারে এ ঘটনা ঘটেছে। একই সঙ্গে দুই বাছুর প্রসবের ঘটনাটি মহূর্তের মধ্যে জানাজানি হলে গাভী ও বাছুর দুটিকে দেখতে এলাকার উৎসুক লোকজন খামারির বাড়িতে ভীড় করছেন। গাভীর মালিক খামারী হাবিবুল্লাহ রেজা পলাশ জানান, তার খামারে শাহি ওয়াল জাতের ঐ গাভীটিকে ৬ নং শিরন্টি ইউনিয়নে
নিয়োজিত সরকারি এ আই টেকনিশিয়ান মোঃ সাইদুর রহমানের নিকট থেকে শাহি ওয়াল জাতের বীজ দ্বারা কৃত্রিম প্রজনন করিয়ে ছিলেন। এজন্য গাভীটি সফল ভাবে গর্ভধারণ করেছিল।শনিবার সকালে গাভীটি প্রথমে একটি এঁড়ে বাছুর প্রসব করেন। প্রসবের কিছু সময় পরই আরও একটি বকনা বাছুর প্রসব করেন। জন্মের পর থেকেই বাছুর দুটি বর্তমানে সুস্থ্য আছে। এ খবর ছড়িয়ে পড়লে বাছুর দুুটি কে দেখতে এলাকার লোকজন তার বাড়িতে ভীড় করছে। তাদের খামারের এ গাভীটি একই সঙ্গে দুটি
বাছুর প্রসব করায় তারা বেশ খুশি হয়েছেন বলে খামারি পলাশ জানিয়েছেন।বাছুর দেখতে আসা নুরুল ইসলাম বলেন, এটি একটি বিরল ঘটনা এর আগে তিনি এমন ঘটনা কখনও দেখেননি।এ আই টেকনিশিয়ান সাইদুর রহমান বলেন, এটি একটি সাধারণ প্রক্রিয়া হলেও হরহামেশা তা দেখা যায় না। তার মতে দক্ষতার সাথে সঠিক জাতের বীজ দ্বারা গাভী প্রজনন করা হলে খামারীর ভাগ্য খুলে যেতে পারে। উমইল বাজারের খামারি পলাশ এতে আর্থিক ভাবে লাভবান হয়েছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত