ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার ঘণ্টা কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি। রবিবার (৪ জানুয়ারি) সকাল ৬টার পর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় আটটি ফ্লাইটকে বিভিন্ন গন্তব্যে ডাইভার্ট করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৬টার পর থেকেই কুয়াশার তীব্রতা বাড়তে শুরু করে। দৃশ্যমানতা এতটাই কমে যায় যে, নিরাপত্তাজনিত কারণে কোনো উড়োজাহাজ ঢাকা থেকে উড্ডয়ন করতে পারেনি এবং কোনো ফ্লাইট অবতরণও সম্ভব হয়নি।
ফলে নির্ধারিত সময় অনুযায়ী ঢাকায় নামতে না পেরে আকাশে চক্কর দিতে থাকে একাধিক ফ্লাইট।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়নি। তবে সকাল ৬টার পর থেকে দৃশ্যমানতা না থাকায় উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখতে হয়। পরে কুয়াশা কিছুটা কেটে গেলে সকাল ৯টা ৫২ মিনিটে পুনরায় ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।
বিমানবন্দর সূত্রে আরো জানা গেছে, কুয়াশার কারণে সময়মতো নামতে না পেরে বেশ কয়েকটি ফ্লাইট ঢাকার আকাশে চক্কর খাচ্ছিল। অবতরণের অনুমতি পাওয়ার পর ফ্লাইটগুলো একে একে রানওয়েতে নামতে শুরু করে।
ঘন কুয়াশা : ঢাকায় চার ঘণ্টা বন্ধ ছিল বিমান চলাচল
ঘন কুয়াশা : ঢাকায় চার ঘণ্টা বন্ধ ছিল বিমান চলাচল
ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার ঘণ্টা কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি। রবিবার (৪ জানুয়ারি) সকাল ৬টার পর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় আটটি ফ্লাইটকে বিভিন্ন গন্তব্যে ডাইভার্ট করা হয়।বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৬টার পর থেকেই কুয়াশার তীব্রতা বাড়তে শুরু করে। দৃশ্যমানতা এতটাই কমে যায় যে, নিরাপত্তাজনিত কারণে
কোনো উড়োজাহাজ ঢাকা থেকে উড্ডয়ন করতে পারেনি এবং কোনো ফ্লাইট অবতরণও সম্ভব হয়নি।ফলে নির্ধারিত সময় অনুযায়ী ঢাকায় নামতে না পেরে আকাশে চক্কর দিতে থাকে একাধিক ফ্লাইট।শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়নি। তবে সকাল ৬টার পর থেকে দৃশ্যমানতা না থাকায়
উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখতে হয়। পরে কুয়াশা কিছুটা কেটে গেলে সকাল ৯টা ৫২ মিনিটে পুনরায় ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।বিমানবন্দর সূত্রে আরো জানা গেছে, কুয়াশার কারণে সময়মতো নামতে না পেরে বেশ কয়েকটি ফ্লাইট ঢাকার আকাশে চক্কর খাচ্ছিল। অবতরণের অনুমতি পাওয়ার পর ফ্লাইটগুলো একে একে রানওয়েতে নামতে শুরু করে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত