সারাদেশে জেঁকে বসেছে শীত। কিছু
জেলায় দিনে অল্প সময়ের জন্য রোদ উঠলেও কমাতে পারছে না শীতের তীব্রতা। ঘনকুয়াশায়
আচ্ছন্ন হয়ে আছে দৃষ্টিসীমা। সঙ্গে বইছে গা হিম করা শীতল বাতাস। এর মধ্যে আজ দেশের
২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
সকাল নয়টা থেকে
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা
আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
কুয়াশা নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার
কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা
থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল
ব্যাহত হতে পারে।
শৈত্যপ্রবাহ নিয়ে
পূর্বাভাসে বলা হয়েছে, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ
রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে
এবং তা অব্যাহত থাকতে পারে।
সারাদেশে রাতের
তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
রবিবারের পূর্বাভাসে
বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক
থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন
কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে
পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল ব্যাহত হতে পারে। সারাদেশে রাত
ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সোমবারের তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি
পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচদিনের
আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির প্রবণতা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ঘন কুয়াশা ও ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন
ঘন কুয়াশা ও ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন
সারাদেশে জেঁকে বসেছে শীত। কিছু জেলায় দিনে অল্প সময়ের জন্য রোদ উঠলেও কমাতে পারছে না শীতের তীব্রতা। ঘনকুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে দৃষ্টিসীমা। সঙ্গে বইছে গা হিম করা শীতল বাতাস। এর মধ্যে আজ দেশের ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।সকাল নয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। কুয়াশা নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন
কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল ব্যাহত হতে পারে।শৈত্যপ্রবাহ নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মধ্যরাত
থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল ব্যাহত হতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সোমবারের তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির প্রবণতা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত