সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য (এমপি) দিদারুল আলম বলেছেন, ঘনবসতিপূর্ণ এলাকায় কিভাবে রাসায়নিক ডিপো করা হয়েছে, তা তদন্ত করা উচিত।
রবিবার (৫ জুন) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণস্থল পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সরেজমিনে দেখা গেছে, কনটেইনার ডিপোটির আশপাশে ঘনবসতিপূর্ণ এলাকা। শনিবার (৪ জুন) রাতের বিস্ফোরণে আশপাশের অনেক বাসিন্দার ঘরের দরজা–জানালা ভেঙে গেছে। ঘরের সামনে ভাঙা কাচের স্তূপ দেখা গেছে। উড়ে গেছে অনেকের ঘরের টিনের চাল।
ডিপোর আশপাশের এলাকার পরিস্থিতি ও বিস্ফোরণ নিয়ে এক প্রশ্নের জবাবে সংসদ সদস্য দিদার বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় কিভাবে রাসায়নিক ডিপো করা হয়েছে, তা তদন্ত করা উচিত। আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান স্থানীয় সংসদ সদস্য।
এ সময় তিনি আরও বলেন, বিস্ফোরণের ঘটনার তদন্তে কমিটি করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও ডিপোর কর্মীরা বলছেন, ডিপোতে ‘হাইড্রোজেন পারক্সাইড’ নামের বিপুল রাসায়নিক রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতে সংখ্যা বেড়ে ৩৮–এ পৌঁছেছে। আহত হয়েছেন দেড় শতাধিক। তাদের বেশির ভাগই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘনবসতিপূর্ণ এলাকায় কিভাবে রাসায়নিক ডিপো : এমপি দিদারুল
ঘনবসতিপূর্ণ এলাকায় কিভাবে রাসায়নিক ডিপো : এমপি দিদারুল
সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য (এমপি) দিদারুল আলম বলেছেন, ঘনবসতিপূর্ণ এলাকায় কিভাবে রাসায়নিক ডিপো করা হয়েছে, তা তদন্ত করা উচিত।রবিবার (৫ জুন) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণস্থল পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।সরেজমিনে দেখা গেছে, কনটেইনার ডিপোটির আশপাশে ঘনবসতিপূর্ণ এলাকা। শনিবার (৪ জুন) রাতের বিস্ফোরণে আশপাশের অনেক
বাসিন্দার ঘরের দরজা–জানালা ভেঙে গেছে। ঘরের সামনে ভাঙা কাচের স্তূপ দেখা গেছে। উড়ে গেছে অনেকের ঘরের টিনের চাল।ডিপোর আশপাশের এলাকার পরিস্থিতি ও বিস্ফোরণ নিয়ে এক প্রশ্নের জবাবে সংসদ সদস্য দিদার বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় কিভাবে রাসায়নিক ডিপো করা হয়েছে, তা তদন্ত করা উচিত। আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা
দেওয়া হচ্ছে বলেও জানান স্থানীয় সংসদ সদস্য।এ সময় তিনি আরও বলেন, বিস্ফোরণের ঘটনার তদন্তে কমিটি করা হচ্ছে।ফায়ার সার্ভিস ও ডিপোর কর্মীরা বলছেন, ডিপোতে ‘হাইড্রোজেন পারক্সাইড’ নামের বিপুল রাসায়নিক রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতে সংখ্যা বেড়ে ৩৮–এ পৌঁছেছে। আহত হয়েছেন দেড় শতাধিক। তাদের বেশির ভাগই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত