মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর গ্রামের ভাঙাচোরা রাস্তায় স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ করেছেন হিলফুল ফুজুল যুব সংগঠনের সদস্যরা। শুক্রবার সকাল থেকে প্রায় ১ কিলোমিটার সড়কে বালু দিয়ে সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ও পানি নিশস্কাশন জন্য পাই দয়ে কাজ করেন তারা।
সংগঠনের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ভাটেরচর এলাকার সড়কটি খানাখন্দে ভরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকলেও স্থানীয় প্রশাসন সংস্কারে উদ্যোগ নেয়নি। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। বাধ্য হয়ে সংগঠনের সদস্যরা ব্যক্তিগত অর্থায়নে স্থানীয় ইটভাটা থেকে খোয়া-সুড়কি কিনে ও বালু দিয়ে রাস্তা মেরামতের কাজ শুরু করেন।
হিলফুল ফুজুল যুব সংগঠনের সদস্যরা আরো বলেন, “আওলাদ বাড়ি থেকে জহির ফার্মেসি পর্যন্ত রাস্তায় বেশি গর্ত ও দুর্ঘটনা ঘটে। মানুষের কথা চিন্তা করেই আমরা এই উদ্যোগ নিয়েছি।”
গ্রামবাসীরা জানান, যুবসমাজের এই উদ্যোগে সাময়িক স্বস্তি এলেও স্থায়ী সমাধানের জন্য পাকা রাস্তা নির্মাণ জরুরি। তারা দ্রুত সরকারি সহায়তা ও টেকসই সড়ক ব্যবস্থার দাবি জানিয়েছেন।
এই স্বেচ্ছাশ্রমে অংশ নেন ৩০ জন্য সদস্যরা।