গজারিয়া থেকে সৈয়দ মোঃ শাকিল: মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের লস্করর্দী গ্রামে এক শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করার খবর পাওয়া গেছে।
শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১ টায় হোসেন্দি ইউনিয়নের লস্করর্দী গ্রামের আব্দুস সালাম মিয়ার বাড়ি থেকে ফাঁসিতে লটকানো ঐ শ্রমিকের মরদেহ উদ্ধার করে গজারিয়া থানা পুলিশ।
স্থানীয় এলাকবাসী সূত্রের খোঁজ নিয়ে জানা যায় ফাঁসিতে নিহত মো.জুয়েল (২৫) তার বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলায়।তিনি হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলের সিটি গ্রুপে ইলেক্টিশিয়ান হিসাবে কর্মরত ছিলেন।নিহত জুয়েল লস্করদী গ্রামের মুদি দোকানদার আব্দুস সালাম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো: আব্দুল্লাহ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে লস্করর্দী গ্রামের বাসিন্দা আব্দুস সালাম মিয়ার বাড়ির ভাড়াটিয়া জুয়েলকে ব্যাচেলর বাসা থেকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এই পুলিশ কর্মকর্তা আরো বলেন “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গজারিয়ার ফাঁস দিয়ে এক ইলেক্ট্রিশিয়ান শ্রমিকের আত্মহত্যা
গজারিয়ার ফাঁস দিয়ে এক ইলেক্ট্রিশিয়ান শ্রমিকের আত্মহত্যা
গজারিয়া থেকে সৈয়দ মোঃ শাকিল: মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের লস্করর্দী গ্রামে এক শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করার খবর পাওয়া গেছে। শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১ টায় হোসেন্দি ইউনিয়নের লস্করর্দী গ্রামের আব্দুস সালাম মিয়ার বাড়ি থেকে ফাঁসিতে লটকানো ঐ শ্রমিকের মরদেহ উদ্ধার করে গজারিয়া থানা পুলিশ। স্থানীয় এলাকবাসী সূত্রের
খোঁজ নিয়ে জানা যায় ফাঁসিতে নিহত মো.জুয়েল (২৫) তার বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলায়।তিনি হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলের সিটি গ্রুপে ইলেক্টিশিয়ান হিসাবে কর্মরত ছিলেন।নিহত জুয়েল লস্করদী গ্রামের মুদি দোকানদার আব্দুস সালাম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। এই তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো: আব্দুল্লাহ জানায়, স্থানীয়দের খবরের
ভিত্তিতে লস্করর্দী গ্রামের বাসিন্দা আব্দুস সালাম মিয়ার বাড়ির ভাড়াটিয়া জুয়েলকে ব্যাচেলর বাসা থেকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এই পুলিশ কর্মকর্তা আরো বলেন “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত