মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রায় ২৮ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার ০৫ নভেম্বর ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ নভেম্বর রাত ৮ টা থেকে আজ ৫ নভেম্বর ২০২৫ তারিখ বুধবার মধ্যরাত ২ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন গজারিয়া কর্তৃক মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন ভবেরচর ও বাউশিয়া হাইওয়ে সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি ট্রাক ও ২ টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ২৮ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার কেজি জাটকা জব্দ করা হয়।
এ সময় ট্রাক চালক, বাস চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে বাস ও ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত জাটকা গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা এবং গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
গজারিয়ায় ৪ হাজার কেজি জাটকা জব্দ
গজারিয়ায় ৪ হাজার কেজি জাটকা জব্দ
মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রায় ২৮ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার ০৫ নভেম্বর ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ নভেম্বর রাত ৮ টা থেকে আজ ৫ নভেম্বর ২০২৫ তারিখ
বুধবার মধ্যরাত ২ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন গজারিয়া কর্তৃক মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন ভবেরচর ও বাউশিয়া হাইওয়ে সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি ট্রাক ও ২ টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ২৮ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার কেজি
জাটকা জব্দ করা হয়।এ সময় ট্রাক চালক, বাস চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে বাস ও ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।জব্দকৃত জাটকা গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা এবং গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত