রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি গজারিয়ায় আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।

গজারিয়ায় আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।

আল আমিন,গজারিয়া : মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ৭ই ডিসেম্বর বুধবার সকাল ১১ ঘটিকায় গজারিয়া শিল্পকলা একাডেমিতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ লৎফর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সোহানা তাহমিনা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহসিন চৌধুরী সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক ডাঃ মাজহারুল হক তপন, শফিউল্লাহ শফি,  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব ভূইয়া, মনসুর আহমেদ খান জিন্নাহ,  মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম বীরপ্রতিক, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য হাফিজ খান,জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান,উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি,মুন্সিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি শাহজাহান খান,মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাছির উদ্দীন মিয়াজি,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমিনুল হক টিটু, আল আমিন দেওয়ান,  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সারোয়ার,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু, বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তানেস উদ্দিন,যুবলীগ নেতা আবুুল বাসার,আজিজুল হক পার্থ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য আশরাফুল ইসলাম জয়, সাবেক ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান, বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী সহ সকল ইউনিয়ন/ ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।

বক্তারা বক্তব্যে উপজেলার সকল নেতাকর্মীকে ১০ই ডিসেম্বর সারাদিন বিএনপির, জামাতের জ্বালাও পোড়ানো ঠেকাতে মাঠে থাকার আহবান জানান 


খুঁজুন