আল আমিন,গজারিয়া প্রতিনিধি: গজারিয়ায় অকটেন পরিমাপে কম দেওয়ার অপরাধে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত (৮ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২ থেকে ২টা পর্যন্ত মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জি.এম. রাশেদুল ইসলাম ও বিএসটিআই, ডিএমআই, প্রসিকিউশন (মেট্রোলজি) মোঃ কামরুল পলাশ এর নেতৃত্বে উপজেলার ফিলিং স্টেশনগুলোতে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান চালানো হয়। এতে সহায়তা করে গজারিয়া থানা পুলিশ।
ফিদা ফিলিং স্টেশনের ক্যাশিয়ার হিটলার হাসান কে ৫০ হাজার ও মেসার্স দাউদকান্দি ফিলিং স্টেশনের সিদ্দিকুর রহমান কে ২০ হাজার টাকা জরিমানা করে।
এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি.এম. রাশেদুল ইসলাম জানান, বিএসটিআই ও ডিএমআই সহায়তায় অভিযান চালানো হয়। অভিযানে দুইটি ফিলিং স্টেশনের তেলের পাম্প পরীক্ষা করা হয়েছে।
এর মধ্যে ফিদা ফিলিং স্টেশন অকটেন ইউনিটে ০৫ লিটার অকটেনের জায়গায় ৪৩০ মিলি লিটার তেল পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটি কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, মেসার্স দাউদকান্দি ফিলিং স্টেশন বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় প্রতিষ্ঠানটি কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোট দুটি মামলায় ৭০ হাজার টাকা আদায় করা হয়েছে। জনভোগান্তি রোধে এ অভিযান নিয়মিত পরিচালিত হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গজারিয়ায় দুটি ফিলিং স্টেশনে জরিমানা
গজারিয়ায় দুটি ফিলিং স্টেশনে জরিমানা
আল আমিন,গজারিয়া প্রতিনিধি: গজারিয়ায় অকটেন পরিমাপে কম দেওয়ার অপরাধে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।গত (৮ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২ থেকে ২টা পর্যন্ত মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জি.এম. রাশেদুল ইসলাম ও বিএসটিআই, ডিএমআই, প্রসিকিউশন (মেট্রোলজি) মোঃ কামরুল পলাশ এর নেতৃত্বে উপজেলার ফিলিং স্টেশনগুলোতে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান চালানো হয়।
এতে সহায়তা করে গজারিয়া থানা পুলিশ।ফিদা ফিলিং স্টেশনের ক্যাশিয়ার হিটলার হাসান কে ৫০ হাজার ও মেসার্স দাউদকান্দি ফিলিং স্টেশনের সিদ্দিকুর রহমান কে ২০ হাজার টাকা জরিমানা করে। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি.এম. রাশেদুল ইসলাম জানান, বিএসটিআই ও ডিএমআই সহায়তায় অভিযান চালানো হয়। অভিযানে দুইটি ফিলিং স্টেশনের তেলের পাম্প পরীক্ষা করা হয়েছে।এর মধ্যে ফিদা ফিলিং স্টেশন অকটেন ইউনিটে ০৫ লিটার অকটেনের
জায়গায় ৪৩০ মিলি লিটার তেল পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটি কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।তিনি আরো জানান, মেসার্স দাউদকান্দি ফিলিং স্টেশন বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় প্রতিষ্ঠানটি কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোট দুটি মামলায় ৭০ হাজার টাকা আদায় করা হয়েছে। জনভোগান্তি রোধে এ অভিযান নিয়মিত পরিচালিত হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত