শাহাদাত হোসেন সায়মনঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় এক সাথে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রাশিদা বেগম নামে এক মা।
গত ২৩ মে (সোমবার) বিকাল ৩টার দিকে উপজেলার প্রাণকেন্দ্র ভবেরচর এলাকায় অবস্থিত প্রাইম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ানের মাধ্যমে তিন কন্যা সন্তানের জম্ম দেন।
প্রাইম হাসপাতাল সুত্রে জানা গেছে, উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের আলী হোসেনের স্ত্রী রাশিদা বেগমকে প্রসব ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি করান। সোমবার বিকাল ৩টার দিকে ডাঃ ফৌজিয়া জামানের নেতৃত্বে অস্ত্রপাচারের মাধ্যমে তিনি ৩ সন্তানের জম্ম দেন।
ডা. ফৌজিয়া জামান, ওই প্রসূতির শারীরিক অবস্থা খারাপ হলে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসেন। আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে আগেই জানা ছিলো তার গর্ভে তিনটি শিশু রয়েছে। হাসপাতালে আনার পর প্রসূতির গর্ভের শিশুদের নড়াচড়া অপেক্ষাকৃত কম এবং প্রসূতির প্রেসার ছিলো বেশি। তাই দ্রুত সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি কন্যা শিশু ভূমিষ্ট করানো হয়। বর্তমানে সুস্থ্য আছেন প্রসূতি এবং তার তিন কন্যা। আজ বুধবার সকালে প্রসূতি এবং তার তিন কন্যা কে রিলিজ দেয়া হয়েছে।
রাশিদা বেগমের অস্ত্রপাচারকারী দলে ডাঃ ফৌজিয়া জামান ছাড়াও ডাঃ সম্পৃক্তা জামান নূর, ডাঃ আনিসুর রহমান প্রমুখ তাকে সহযোগী দিয়েছেন।
এদিকে প্রাইম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এই প্রথম এক সাথে তিন কন্যা সন্তান প্রসবের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালে সেবা নিতে আসা সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন। এবং প্রসূতি মা ও তিন কন্যা সন্তানের আজীবন ফ্রী চিকিৎসা সেবা ঘোষণা করেন।
গজারিয়ায় একই সঙ্গে তিন কন্যা সন্তান প্রসব
গজারিয়ায় একই সঙ্গে তিন কন্যা সন্তান প্রসব
শাহাদাত হোসেন সায়মনঃমুন্সীগঞ্জের গজারিয়ায় এক সাথে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রাশিদা বেগম নামে এক মা।গত ২৩ মে (সোমবার) বিকাল ৩টার দিকে উপজেলার প্রাণকেন্দ্র ভবেরচর এলাকায় অবস্থিত প্রাইম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ানের মাধ্যমে তিন কন্যা সন্তানের জম্ম দেন।প্রাইম হাসপাতাল সুত্রে জানা গেছে, উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের আলী হোসেনের স্ত্রী রাশিদা বেগমকে প্রসব ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি করান। সোমবার বিকাল ৩টার দিকে ডাঃ ফৌজিয়া জামানের নেতৃত্বে
অস্ত্রপাচারের মাধ্যমে তিনি ৩ সন্তানের জম্ম দেন।ডা. ফৌজিয়া জামান, ওই প্রসূতির শারীরিক অবস্থা খারাপ হলে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসেন। আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে আগেই জানা ছিলো তার গর্ভে তিনটি শিশু রয়েছে। হাসপাতালে আনার পর প্রসূতির গর্ভের শিশুদের নড়াচড়া অপেক্ষাকৃত কম এবং প্রসূতির প্রেসার ছিলো বেশি। তাই দ্রুত সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি কন্যা শিশু ভূমিষ্ট করানো হয়। বর্তমানে সুস্থ্য আছেন প্রসূতি এবং তার তিন কন্যা। আজ বুধবার সকালে প্রসূতি
এবং তার তিন কন্যা কে রিলিজ দেয়া হয়েছে।রাশিদা বেগমের অস্ত্রপাচারকারী দলে ডাঃ ফৌজিয়া জামান ছাড়াও ডাঃ সম্পৃক্তা জামান নূর, ডাঃ আনিসুর রহমান প্রমুখ তাকে সহযোগী দিয়েছেন।এদিকে প্রাইম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এই প্রথম এক সাথে তিন কন্যা সন্তান প্রসবের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালে সেবা নিতে আসা সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন। এবং প্রসূতি মা ও তিন কন্যা সন্তানের আজীবন ফ্রী চিকিৎসা সেবা ঘোষণা করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত