একসাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা আমরা তোমাদের ভুলবো না:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ১৯৭১ সালে ২৫'শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর দানবীয় আক্রমনে প্রায় চার শতাধিক নিরীহ মানুষ হত্যা করে, সেই গণহত্যার স্মরণে আজ ২৫ শে মার্চ ২০২৬ দুপুরে গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর শরিফ হোসেনের সঞ্চালনায় ও গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসরিন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান নাঈম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মন্টু, জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউট ইন্সট্রাক্টর ও গজারিয়া সচেতন সমাজ সংগঠনের কোষাধ্যক্ষ সৈয়দ মোঃ শাকিল, মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন সহ অত্র ইন্সটিটিউটের বিভিন্ন টেকনোলজি ইন্সট্রাক্টরগণ।
এসময় উপস্থিত মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে প্রধান অতিথি গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসরিন আলম।