শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর গজারিয়ায় কোলন ক্যান্সারে আক্রান্ত রোগীর পাশে সমাজসেবী ইউসুফ আলী

গজারিয়ায় কোলন ক্যান্সারে আক্রান্ত রোগীর পাশে সমাজসেবী ইউসুফ আলী

অসুস্থ রোগীকে দেখতে যাওয়া সর্ম্পকে মহানবী হযরত মোহাম্মদ (সঃ) বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে আসোনি।সে বলবে, হে আমার রব! আপনি তো বিশ্বজগতের পালনকর্তা, আমি কিভাবে আপনাকে দেখতে যাই? আল্লাহ বলবেন, তুমি কি জানো না, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি তাকে দেখতে যাওনি? যদি তুমি তাকে দেখতে যেতে, তাহলে আমাকে তার কাছেই পেতে।

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি গ্রামে প্রায় দেড়বছর যাবৎ কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু পথযাত্রী সোলাইমান মুন্সীর (৫০) তাকে দেখতে যেয়ে তার পাশে দাঁড়ালেন ভবেরচর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের কৃতি সন্তান সমাজসেবী ইউসুফ আলী দেওয়ান।

খোঁজ নিয়ে জানা যায়, কোলন ক্যান্সার আক্রান্ত সোলাইমান মুন্সী পূর্বে একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করতেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা পর জানান তিনি কোলন ক্যান্সার সহ নানা ব্যাধিতে আক্রান্ত তার উন্নত চিকিৎসা প্রয়োজন। তারপর থেকেই দীর্ঘ দেড় বছর ধরে চলছে তার চিকিৎসা ব্যয়। পরিবার জানায় সহায় সম্পত্তি বিক্রি করেও আর চিকিৎসা ব্যয় মিটানো কষ্টসাধ্য হয়ে পড়ছে। ক্যান্সার আক্রান্ত অসুস্থ সোলাইমানের দুই সন্তান বড় ছেলে পড়ে দশম শ্রেনীর ছাত্র আর ছোট মেয়ে পড়ে ৬ষ্ঠ শ্রেণীতে।

ভিটিকান্দি গ্রামের যুব সমাজের আহৃবানে সাড়া দিয়ে ১৭ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় সমাজসেবী আমেরিকান প্রাবসী ইউসুফ আলী দেওয়ান কোলন ক্যান্সারে আক্রান্ত সোলাইমান কে দেখতে ছুটে যান তার বাড়িতে, বাড়িয়ে দেন সহযোগিতার হাত, ভবিষ্যৎতে সহযোগিতার ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি দেন।

এই বিষয়ে ইউসুফ আলী দেওয়ান বলেন, কিছু দান আছে যা গোপনে করতে আর কিছু দান আছে সম্মুখে করতে হয়। গজারিয়া বাসীর কাছে আমার নিবেদন ভবেরচর ইউনিয়নের সন্তান অসহায় ক্যান্সার আক্রান্ত সোলাইমানের সহায়তা সমাজের বিত্তবানরা এগিয়ে আসেন তাকে বাঁচাতে বাড়িয়ে দেন আপনাদের সহযোগিতার হাত।

এসময় উপস্থিত ছিলেন গজারিয়া ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সট্রাক্টর সৈয়দ মোঃ শাকিল, ডেইলি টাইমস অব বাংলাদেশের কর্মকর্তা মোঃ মিজান, ভিটিকান্দি যুব সমাজের স্বেচ্ছাসেবক মোঃ সাইফ, রাফিদ হোসেন, সোহাগ মিয়া, মোঃ মামুন সহ প্রমুখ মানবিক স্বেচ্ছাসেবক।

খুঁজুন