শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা গজারিয়ায় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট

গজারিয়ায় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট

 শাহাদাত হোসেন সায়মনঃ

গজারিয়ায় মধ্য ভাটেরচর স্পোটিং  ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

 শুক্রবার বিকাল ৪ঘটিকায় টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের  মাঠে এ মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন করেন দেশবন্ধু গ্রুপের মহা-ব্যবস্থাপক,বোর্ড অব ডিরেক্টর দেশবন্ধু পলিমার লিমিটেড প্রকৌশলী সাখাওয়াত হোসেন।

দেশবন্ধু গ্রুপের পৃষ্ঠপোষকতায় খেলায় সভাপতিত্ব করেন,মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরপ্রতীক রফিকুল ইসলাম,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির গ্রুপের মহা ব্যবস্থাপক প্রকৌশলী ইউসুফ শাহরিয়ার,গজারিয়া থানার উপ পরিদর্শক মোঃ হযরত আলী,বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজ সেবক হাজী ছাদেকুর রহমান,বিশিষ্ট ব্যবসায়িক,সমাজ সেবক খোকন দেওয়ান, নুরুজ্জামান দেওয়ান,রেদোয়ান হোসেন মাছুম,ফয়সাল আহম্মেদ বাবু,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের আহবায়ক রবিউল ডালিম,সাবেক ইউপি সদস্য কামাল হোসেন প্রমুখ।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন বিজয় বাংলা স্পোর্টিং ক্লাব বনাম মুক্ত বাংলা স্পোর্টিং ক্লাব।উক্ত খেলায় বিজয় বাংলা স্পোর্টিং ক্লাবকে ০৪গোলে পরাজিত করে মুক্ত বাংলা স্পোর্টিং ক্লাব।

খেলা পরিচালনা করেন মোঃআল-আমিন, সহকারী ছিলেন সিফাত ও রাকিব। ধারা বিবরনীতে ছিলেন মনির হোসেন মাস্টার।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে দেশবন্ধু গ্রুপের মহা-ব্যবস্থাপক প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই,তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে।

খুঁজুন