শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর গজারিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

গজারিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে শনিবার মুন্সীগঞ্জের গজারিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে উপজেলা জুড়ে ছিল উৎসবের আমেজ আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধন।

উপজেলার কেন্দ্রীয় ঈদগাহসহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে হাজারো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রধান জামাত অনুষ্ঠিত হয় ভবেরচর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৯টায়। এতে ইমামতি করেন আল্লামা মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসী। 

কাজীপুরা ঈদগাহ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এবং ভবেরচর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

এছাড়াও সকাল ৯টায় দক্ষিণ জামালপুর কেন্দ্রীয় ঈদগাহ এবং সকাল সাড়ে ৮টায় লক্ষীপুর বড় জামে মসজিদ, আনারপুরা ঈদগাহ মাঠ, গুয়াগাছিয়া কেন্দ্রীয় ঈদগাহ, হোগলাকান্দি বড় জামে মসজিদ, দৌলতপুর ঈদগাহ মাঠ, বাশগাঁও ঈদগাহ মাঠ, গজারিয়া থানা ঈদগাহ মাঠ, উত্তর ফুলদী ভুইয়া বাড়ি ঈদগাহ মাঠ, চর রমজানবেগ ঈদগাহ, টেংগারচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, বড় ভাটেরচর কেন্দ্রীয় ঈদগাহ, বালুয়াকান্দি গোরস্থান কেন্দ্রীয় ঈদগাহ, জামালদী কেন্দ্রীয় ঈদগাহ এবং তেতৈতলা ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

অন্যদিকে সকাল ৮টায় শ্রীনগর ঈদগাহ মাঠ, ইমামপুর ঈদগাহ মাঠ, মাথাভাঙ্গা ঈদগাহ মাঠ, কাজীপুরা ঈদগাহ মাঠ, গজারিয়া মিয়া বাড়ি ঈদগাহ, পানশালের চর ঈদগাহ মাঠ, গোসাইর চর কেন্দ্রীয় মসজিদ, প্রধানে চর ঈদগাহ মাঠ ও উত্তরশাহাপুর কেন্দ্রীয় ঈদগাহে বিপুল সংখ্যক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

খুঁজুন